১০ বার নেইমারকে ফাউল; বেহরামিকে হত্যার হুমকি

খেলা ডেস্কঃ ব্রাজিলীয় তারকা নেইমার আটকানোর দায়িত্ব পান সুইজারল্যান্ডের বেহরামি। এ পর্যন্ত মেসি সাথে ঘটে গেছে এমন ঘটনা। রাশিয়া বিশ্ব কাপ একের পর এক নাটক জন্ম নিচ্ছে । তাই সুইজারল্যান্ডের বেহরামি ব্রাজিলের ১০ নম্বর জার্সিধারীকে ক্রমাগত কড়া ট্যাকল করে গিয়েছেন। তিনি নেইমারকে মার্ক করে রেখে ছিলেন যাতে ব্রাজিলীয় এই তারকা ভয়স্কর হয়ে না উঠতে পারে।

নেমার তাঁকে ফাঁকি দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলেই, কড়া ট্যাকল করেছেন সুইৎজারল্যান্ডের এই ফুটবলার। একের পরে এক কড়া ট্যাকলে যন্ত্রণাকাতর নেমার মাটিতে শুয়ে গড়াগড়ি খেয়েছেন। পরিসংখ্যান বলছে, সুইৎজারল্যান্ডের ফুটবলাররা নেমারকে দশ বার ফাউল করেছেন। আর এমন মারকুটে খেলার জন্য বেহরামিকে মেরে ফেলার হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে ব্রাজিলীয় ভক্তরা ছাপার অযোগ্য ভাষায় গালমন্দ করেছেন। কেউ লিখেছেন, ‘‘ব্রাজিলে এলে তোমাকে দেখে নেব।’’ কেউ আবার মাত্রা অতিক্রম করে বেহরামিকে মেরে ফেলার হুমকি দিয়েছেন। ছাড়া হয়নি বেহরামির বান্ধবী লারা গুটকেও। তাঁর বিরুদ্ধেও ব্রাজিল শিবির থেকে উঠে এসেছে একের পরে এক কুমন্তব্য।

বেহরামির উপর থেকে রাগ যায়নি ব্রাজিলীয়দের। যাবেই বা কেন? নেমারকে তো তিনি বারংবার মাটি ধরিয়েছেন। এত কিছুর পরেও বেরহামি অবশ্য নিজের কৃতকর্মে মোটেও দুঃখিত নন। উল্টে নেমারকে কাঠগড়ায় দাঁড় করিয়ে বলেছেন, ‘‘নেমারকে ট্যাকল করলেই তো ও পড়ে যাচ্ছিল মাঠে। ফ্রি কিক আদায় করার চেষ্টা করছিল।’’ কিন্তু সোশ্যাল সাইটে যেভাবে তাঁর দিকে ধেয়ে আসছে একের পরে এক হুমকি, তাতে তো ভীত হওয়ারই কথা তাঁর। নেমারকে কড়া ট্যাকল করার মাশুল গুনতে হচ্ছে তাঁকে।

সুইৎজারল্যান্ড ম্যাচের পরে ভাল করে নেমার অনুশীলনও করতে পারেননি। মঙ্গলবার দশ মিনিট মাঠে নেমেই উঠে গিয়েছেন। শুক্রবার কোস্তা রিকার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ খেলা। সেই ম্যাচের আগে নেমারকে নিয়ে কিন্তু চিন্তা বাড়ছে ব্রাজিল শিবিরে।