তফিজ উদ্দিন আহমেদ,খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ গত বৃহস্পতিবার ১৬ডিসেম্বর মহান বিজয় দিবস ও স্বাধীনতার সূবর্ণজয়ন্তী -২০২১ উপলক্ষে খানসামা উপজেলা প্রশাসনের আয়োজনে খানসামা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বীর মুক্তিযোদ্ধাগণের সংবর্ধনা,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিতহয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার রাশিদা আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি।
এসময় উপস্থিত ছিলেন খানসামা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারুফ হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন,থানা অফিসার ইনচার্জ কামাল হোসেন, উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন সহ বীর মুক্তিযোদ্ধাগণ,উপজেলার বিভিন্ন কর্মকর্তাগণ ও সাধারণত জনগণ উপস্থিত ছিলেন।


