১৭ বছর পর ‘ফ্রি’ মেসি

লিওনেল মেসি বার্সেলোনার ফুটবলার ছিলেন ৩০ জুন পর্যন্ত। এখন বিনামূল্যে যেতে পারবেন যেকোনো ক্লাবে। এখন থেকে তিনি ফ্রি এজেন্ট, বিনামূল্যে যেতে পারবেন যেকোনো ক্লাবে। বার্সায় যোগ দেওয়ার ১৭ বছর পর এই প্রথমবারের মতো সময় পার হয়ে যাওয়ার পরও নতুন চুক্তিতে স্বাক্ষর করেননি এলএমটেন।

সবশেষ চুক্তি অনুযায়ী, ৩০ জুন পর্যন্ত বার্সেলোনার ফুটবলার ছিলেন লিওনেল মেসি। নতুন চুক্তি স্বাক্ষর না হওয়ায়, এখন যেকোনো ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হতে পারবেন তিনি। তবে মেসির ভবিষ্যৎ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে বার্সেলোনা সমর্থকদের মধ্যে। গেল মৌসুমে ক্লাব ছাড়ার ইচ্ছে জানিয়েছিলেন লিও। এরপর থেকেই এ চুক্তি নিয়ে বেশ টানাপোড়েন চলছিল ক্লাব ও মেসির মধ্যে।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ জানিয়েছে, আর্থিক সমস্যার কারণে ৩০ জুন চুক্তির শেষ দিনের মধ্যে মেসির চুক্তি নবায়ন করতে পারেনি বার্সা। নতুন চুক্তি ঘোষণা আসার আগ পর্যন্ত মেসি এখন আর্জেন্টিনার, কোনো ক্লাবের নন।