২জন কিশোরীকে ধর্ষণের অভিযোগ,২জনকে আটক

নিউজ ডেস্কঃ মাদারীপুরে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ।
সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার বদরুল আলম জানান, সোমবার রাত ২টার দিকে তাদের আটক করা হয়। কিশোরীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কিশোরীদের পরিবারের সদস্যদের জানান, সোমবার সকালে মাদারীপুর শহরে নানাবাড়ি বেড়াতে আসে পাঁচখোলা ইউনিয়নের দুই প্রতিবেশী কিশোরী। সেখান থেকে ট্রলারে করে বাড়ি ফেরার পথে পূর্বপরিচিত রুবেল মোল্লা ও তার সঙ্গী মাসুদ মোড়ল তাদের ধর্ষণ করেন। পথে ট্রলার থামিয়ে কালিকাপুরে নদীর কাছের একটি পরিত্যক্ত গরুর খামারে নিয়ে রুবেল একজনকে আর মাসুদ আরেকজনকে ট্রলারে ধর্ষণ করেন বলে অভিযোগ। এ সময় ট্রলারে অন্য কেউ ছিল না।

পুলিশ কর্মকর্তা বদরুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করার পাশাপাশি রুবেল ও মাসুদকে আটক করে। কিশোরীদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনা তদন্ত করছে। তবে পরিবার এখনও মামলা করেনি।