২০০ অসহায় পরিবারে ডবলমুরিং থানার সহায়তা

নিজস্ব প্রতিবেদকঃ করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারের ঘোষিত টানা ১০ দিনের ছুটির কারণে উপার্জন না হওয়ায় অসহায় অবস্থায় রয়েছেন এমন ২০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (৩০ মার্চ) নগরের ডবলমুরিং থানার পক্ষ থেকে এসব দিনমজুর ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশসহ অফিসাররা এসব খাদ্য সামগ্রী মানুষের কাছে পৌঁছে দেন।
ডবলমুরিং থানাধীন দেওয়ানহাট, ঈঁদগাহ, ঝর্ণাপাড়া ও পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকায় দিনমজুর, রিকশাচালক, ষাটোর্ধ ব্যক্তিরা পুলিশের এ সহায়তা পান।
ডবলমুরিং থানার ওসি সদীপ কুমার দাশ বলেন, সিএমপি কমিশনার স্যারের নির্দেশে থানার পক্ষ থেকে এলাকার দিনমজুর, রিকশাচালক, ষাটোর্ধ ব্যক্তিদের কাছে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। পুলিশের এ কার্যক্রম চলমান থাকবে।