২০ দলে হবে টি-২০

খেলা ডেস্কঃ ক্রিকেট যেটা বাংলাদেশসহ সারাবিশ্বে ব্যাপক জনপ্রিয়। বাংলাদেশে ক্রিকেট জনপ্রিয়তা বলতে হবে না। আমাদের দেশের ক্রিকেট রয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বিশ্বজুড়ে ক্রিকেটকে ছড়িয়ে দিতে গঠিত হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল- আইসিসি। টেস্ট, ওয়ানডে তারপর আইসিসি চালু করেছে টি-২০ ম্যাচ। আগে টি-২০ ম্যাচ ১৬ দলের ফরম্যাটে হলেও এবার ২০ দলের টি-২০ চালু করার ভাবনা করার কথা জানিয়েছে আইসিসি। যেখানে ওয়ানডে ফরম্যাট ১০ দল থেকে বেঁড়ে হবে ১৪ দলে।

ক্রিকেট বিষয়ক সংবাদ মাধ্যম ইএসপিএন ক্রিকইনফো তাদের এক খবরে প্রকাশ করেছে, আইসিসির প্রধান নির্বাহীদের সভায় এই সবকিছু নিয়ে আলোচনা হয়েছে। যদিও কোনও সুনির্দিষ্ট সিদ্ধান্ত হয়নি, তবে বিশ্বকাপে দল বাড়ানোর ভাবনাকে ইতিবাচক হিসেবে নিয়েছে আইসিসি।

আইসিসির ওয়ানডে বিশ্বকাপে দল বৃদ্ধির ভাবনা নিঃসন্দেহে ভীষণ ইতিবাচক ও আশা জাগানিয়া। কারণ, গত কয়েকটি বিশ্বকাপে দলের সংখ্যা ক্রমেই কমানো হচ্ছিল। ২০০৭ সালে যেখানে অংশ নিয়েছিল ১৬টি দল, ২০১১ ও ২০১৫ বিশ্বকাপে অংশ নিয়েছিল ১৪ দল, সবশেষ ২০১৯ বিশ্বকাপে খেলেছিল মাত্র দশটি। ২০২৩ বিশ্বকাপেও খেলবে ১০ দল।

৫০ ওভারের ক্রিকেটের বিশ্বকাপে যেন প্রতিদ্বন্দ্বীতা আরও বাড়ে সেজন্য দল বাড়ানোর পক্ষে আইসসি। তবে বিশ্বকাপে দল সংখ্যা অবশ্য এখনই বাড়ছে না। ২০ দল নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে পারে ২০২৪ আসর থেকে। সেখানে প্রাথমিক পর্ব থেকেই সবগুলি দলের অংশগ্রহণের পরিকল্পনা করা হচ্ছে। চার গ্রুপে থাকবে পাঁচটি করে দল।