২৮ জুন সকাল ৬টা থেকে সারাদেশে কঠোর লকডাউন ঘোষণা

তানভির আহমেদ: কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতিতে সোমবার (২৮ জুন) সকাল ৬টা থেকে সারাদেশে কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। এ সময় জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে।

শুক্রবার প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার এ তথ্য জানান।