ক্রীড়া ডেস্ক : টেস্ট ক্রিকেটের মেইডেন সেঞ্চুরি থেকে মাত্র ৮ রান দূরে দিলরুয়ান পেরেরা। এর আগেও একবার নব্বইয়ের ঘরে গিয়েছিলেন। কিন্তু সেঞ্চুরি পাননি মাত্র ৫ রানের জন্য। এবারও কি একই ভাগ্য লিখা দিলরুয়ানের ভাগ্যে!
চার-হাফসেঞ্চুরির স্বাদ পাওয়া ডানহাতি এ অলরাউন্ডার এবারও সেঞ্চুরি মিস করলেন। ফলে হাফ-সেঞ্চুরির রেকর্ডে যোগ হল আরেকটি পালক। পাকিস্তানের বিপক্ষে শারজাহতে ৫ রানের জন্য সেঞ্চুরি মিস করেছিলেন নিজের ভুলে। কিন্তু এবার গলে ভারতের বিপক্ষে সেঞ্চুরি পাননি সঙ্গীর অভাবে। শেষ ব্যাটসম্যান হিসেবে কুমারা যখন জাদেজার বলে বোল্ড হলেন তখন ৯২ রানে অপরাজিত দুর্ভাগা দিলরুয়ান ১৩২ বলে ১০ চার ও ৪ ছক্কায় অসাধারণ ইনিংসটি তিন অঙ্কের ঘরে পৌঁছতে পারেনি। হতাশ হয়ে মাঠ ছাড়েন দিলরুয়ান।

পাশাপাশি গল টেস্টে ভারতের করা ৬০০ রানের জবাবে ২৯১ রানে শেষ শ্রীলঙ্কার ইনিংস। লঙ্কানদের ফলোঅনে না পাঠিয়ে ৩০৯ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং শুরু করেছে ভারত। সফরকারীদের হয়ে বল হাতে সর্বোচ্চ ৩টি উইকেট নেন রবীন্দ্রর জাদেজা। এছাড়া পেসার মোহাম্মদ শামি নিয়েছেন ২ উইকেট। ১টি করে উইকেট পেয়েছেন উমেশ যাদব, রবীচন্দ্রন অশ্বিন ও হার্দিক পান্ডিয়া।
বৃহস্পতিবার ৫ উইকেটে ১৫৪ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ শ্রীলঙ্কা। অ্যাঞ্জেলো ম্যাথুস ৫৪ ও দিলরুয়ান পেরেরা ৬ রানে শুক্রবার তৃতীয় দিনের খেলা শুরু করেন। প্রথম এক ঘন্টা দু্জন ভালো ব্যাটিং করে ভারতকে ভালো জবাব দেয়। বড় হতে থাকা এ জুটি ভাঙেন রবীন্দ্রর জাজেদা। বাঁহাতি স্পিনারের বল ইনসাইড আউট খেলতে গিয়ে শর্ট কভারে বিরাট কোহলির হাতে ক্যাচ দেন ম্যাথুস। ১৩০ বলে ৮৩ রান করেন ডানহাতি এ ব্যাটসম্যান। মধ্যাহ্ন বিরতির আগে ভারত আরও দুই উইকেট তুলে নেয়। আউট হন রঙ্গনা হেরাথ (৯) ও নুয়ান প্রদ্বীপ (১০)। মধ্যাহ্ন বিরতির পরপরই বল হাতে ৬ উইকেট পাওয়া লাহিরু কুমারাকে তৃতীয় শিকারে পরিণত করেন জাদেজা। আসেলা গুনারত্নে প্রথম দিন ফিল্ডিংয়ের সময় ব্যাথা পাওয়ায় নয় উইকেট নিয়ে খেলতে হচ্ছে শ্রীলঙ্কাকে। গল টেস্ট সহ পুরো ভারত সিরিজ থেকেই ছিটকে গেছেন গুনারত্নে।


