এস.এম.মনির হোসেন জীবন: আগামী ১৪ জুন ২০১৮ থেকে রাশিয়া বিশ্বকাপ ঠুটবল শুরু হচ্ছে । এর আগে রোববার মেক্সিকান ফুটবল দল দেশের মাটিতে তাদের শেষ প্রস্তুৃতি ম্যাচে মুখোমুখি হয়েছিল স্কটল্যান্ডের। ম্যাচটি ১-০ গোলে জিতেছে তারা। এরপর দলের খেলোয়াড়রা একটি পার্টি আয়োজন করে। প্রায় একদিন ধরে চলা এই পার্টিতে ফুটবলারদের সঙ্গ দেয়ার জন্য উপস্থিত ছিলেন যৌনকর্মীরা। এই খবরই প্রকাশ করে দিয়েছে দেশটির একটি ম্যাগাজিন ‘তিভিনোতাস’। তবে এই কান্ডে কোনরকম বেকায়দায় পড়তে হচ্ছে না মেক্সিকান খেলোয়াড়দের। তাদের কোন দোষ দেখছেন না মেক্সিকোর ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক গুইলেরমো কান্তুও।
নারী বিষয়ক কেলেঙ্কারী মেক্সিকান ফুটবল দলের জন্য নতুন কিছু নয়। ২০১১ সালে কোপা আমেরিকার আগে হোটেলে যৌনকর্মী এনেছিলেন খেলোয়াড়রা। সে সময় এ অপরাধে ৮ জন খেলোয়াড় ৬ মাসের জন্য বহিস্কৃত হয়েছিলেন।
রোববার ম্যাচের পর ছুটি দেয়া হয়েছিল মেক্সিকো দলের ফুটবলারদের। এরপরই উদ্দাম পার্টিতে মেতে ওঠেন তারা। এল ত্রিদের পার্টি এতটাই উদ্দাম ছিল যে তিভিনোতাস লিখেছে, ‘৩০ জন ভিআইপি যৌনকর্মী ২৪ ঘন্টা দরজা বন্ধ করে রেখে এল ত্রিদের সত্যিকারের বিশ্বকাপ বিদায় দিয়েছে।’
মেক্সিকোর ফুটবল অ্যাসোসিয়েশনের কর্তা ব্যক্তি কান্তু বলেছেন চাইলেও এই ফুটবলারদের শাস্তিদেয়ার উপায় নেই, ওটা ছুটির দিন ছিল। স্বাধীনতা দিলে এই ঝুঁকিটাও আপনার নিতে হবে। সত্যি বলতে আমরা পছন্দ করি আর না করি, আমাদের এটুকু পরিষ্কার থাকতে হবে যে ছেলেরা কোন ট্রেনিং বা মিটিং মিস করেনি।
যেহেতু বিষয়টা খেলোয়াড়দের ব্যক্তিগত তাই কান্তু কোন অভিযোগ আনছেন না খেলোয়াড়দের ওপর, ‘আমি খেলোয়াড়দের অভিযুক্ত করছি না। তারা কিভাবে ব্যক্তিগত ও অবসর সময় ব্যবহার করবে তা তাদের ব্যক্তিগত ব্যাপার।
মেক্সিকো দল তাদের শেষ প্রীতি ম্যাচ খেলবে ১০ জুন, ডেনমার্কের বিপক্ষে। বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচ ১৭ জুন, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জার্মানির বিপক্ষে।


