সাজিদ খান, নিজস্ব প্রতিবেদকঃ দ্বাদশ নির্বাচনে ঢাকা – ১৮ আসনের মনোনয় প্রত্যাশী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির যুগ্ন আহ্বায়ক দয়াল কুমার বড়ুয়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪৪ নং ওয়ার্ডে শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেন।
সোমবার (২৬ জুন) বিকাল ৫টায় দোবাদিয়া বাজারে তিনি ৪৪ নং ওয়ার্ডে এ ঈদ উপহার বিতরণ করেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে দয়াল কুমার বড়ুয়া বলেন, ঢাকা – ১৮ আসনের মানুষের কাছে ভালোবাসা আর দোয়া চাইতে এসেছি। আগামী ঢাকা – ১৮ আসনের মানুষকে সাথে নিয়ে আমি এ অঞ্চলের উন্নয়ন করতে চাই।
এসময় তিনি ঢাকা – ১৮ আসনের বিভিন্ন ওয়ার্ডের সমস্যার কথা উল্লেখ্য করে বলেন, এখানে যে সমস্যাগুলো রয়েছে তা সমাধানে আমি আপনাদের কাদে কাদ মিলিয়ে কাজ করে যাবো।
হাজী মোঃ বিল্লাহ হোসেন গাজীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক ক্রাইম পেট্রোল বিডির প্রকাশক বীর মুক্তিযোদ্ধা আলতাবুর রহমান চৌধুরী, দোবাদিয়া বাজার সমিতির সভাপতি মোঃ আফজাল হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন উত্তরা প্রেস ক্লাবের যুগ্ন-সাধারণ সম্পাদক মাহাতাব ফারাহী, সিনিয়র সাংবাদিক হুয়ামন কবির, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ বকুল গাজী।


