সাজিদ খান, নিজস্ব প্রতিবেদকঃ পবিত্র ইদুল আযহা উপলক্ষে ঢাকা-১৮ আসনের বিভিন্ন ওয়ার্ডে জন-সাধারণের মাঝে ঈদ উপহার বিরতণ করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির যুগ্ন আহ্বায়ক দয়াল কুমার বড়ুয়া।
ঈদ উপহার বিরতণের অংশ হিসেবে ২৬ জুন সোমবার বিকাল ৩টায় পশ্চিম নর্দাপড়ায় ঢাকা-১৮ আসনের অন্তর্ভূক্ত ঢাকা উত্তর সিটির কর্পোরেশনের ৪৮ ওয়ার্ডে খাদ্য সামগ্রী বিরতণ করেন তিনি।
বীর মুক্তিযোদ্ধা আলতাবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ৪৮ নং ওয়ার্ডে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার এসোসিয়েট এর নেতা ইঞ্জিনিয়ার সেতু বড়ুয়া, সিনিয়র সাংবাদিক হুমায়ন কবির, উত্তরা প্রেস ক্লাবের যুগ্ন-সাধারণ সম্পাদক মাহাতাব ফারাহি।
ঢাকা-১৮ আসনের রাস্তাঘাটের উন্নয়ন ও মানুষের জীবনমানের উন্নয়নের অঙ্গীকার করে প্রধান অতিথির মক্তব্যে দয়াল কুমার বড়ুয়া বলেন, আমার ব্যক্তিগত জীবনে চাওয়া পাওয়ার কিছুই নেই। আমার একমাত্র ছেলে আমেরিকায় পড়া-লেখা করছে। ব্যবসায়ী হিসেবেও আমি এজন সফল ব্যক্তি। দীর্ঘ দিন ধরে আমি বাংলাদেশ বৌদ্ধ সম্প্রদায়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। এছাড়া বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত। আগামী দিনে আমি ঢাকা ১৮ আসনের মানুষের জন্য কিছু করতে চাই এবং মানুষের হৃদয়ে বাঁচতে চাই। এসময় তিনি সকলের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন এবং সবার কাছে দোয়া চান।
অনুষ্ঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলতাবুর রহমান চৌধুরীর বলেন, সাধারণ ভোটারদের দাবী শেখ হাসিনার নের্তৃত্বে সারা দেশে উন্নয়ন হলেও ঢাকা ১৮ আসনটি ঢাকার প্রান কেন্দ্রে হলেও এখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি। রাজনৈতিক নেতারা শুধু আশ্বাস দিয়েছেন। কোন কাজ করেন নি, শুধু নিজেদের আখের বানাইছেন। দয়াল কুমার বড়ুয়া একজন উচ্চ শিক্ষিত, স্বচ্ছ ও প্রতিষ্ঠিত ব্যক্তি । আগামী নির্বাচনে আমরা এমপি হিসেবে দয়াল কুমার বড়ুয়াকে চাই।
পল্লী বন্ধু এরশাদের হাত ধরেই বাংলাদেশের উন্নয়ন হয়। দয়াল কুমার বড়ুয়া পল্লী বন্ধু এরশাদকে হৃদয়ে ধারণ করেন। তাই দয়াল কুমার বড়ুয়ার হাত ধরেই ঢাকা ১৮ আসনের উন্নয়ন করা সম্ভব। দয়াল কুমার বড়ুয়া ঢাকা ১৮ আসনের উন্নয়নের রুপকার হবেন বলে আমরা আশা করি। তাই দয়াল বড়ুয়াকে নিয়ে মাঠে নেমেছি।


