মোঃ আনোয়ার হোসেন, হরিপুর ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের হরিপুরে ৫ নং সদর হরিপুর ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভায় সভাপতিত্ব করেন মোঃ মনাবর হোসেন এবং সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম এর সঞ্চালনায় সভার কার্যক্রম শুরু হয়।

বর্ধিত সভায় উপস্থিত ছিলেন প্রতিটি ওয়ার্ডের সভাপতি / সম্পাদক ও অঙ্গ সংগঠন এর নেতৃবৃন্দ ও ইউনিয়ন আওয়ামীলীগের গুরুত্বপূর্ণ নেতা কর্মী বৃন্দ। এসময় আরো উপস্থিত ছিলেন হরিপুর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাবু নগেন কুমার পাল ও হরিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও হরিপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ জিয়াউল হাসান মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রহমত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনোয়ারুল ইসলাম রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ মোজাফফর আহমদ মানিক, সাংগঠনিক সম্পাদক মোঃ জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, হরিপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম আলমগীর ও সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সৈয়দুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ জামাল উদ্দিন, জেলা পরিষদের সদস্য মোছাঃ সাবিনা ইয়াসমিন রিপা,মোঃ আব্দুল জলিল সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ হরিপুর উপজেলা শাখা,মোঃ হাবিবুর রহমান ত্রান বিষয়ক সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ হরিপুর উপজেলা শাখা, মোঃ আমজাদ আলী সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী যুবলীগ হরিপুর উপজেলা শাখা, হরিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও হরিপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ জিয়াউল হাসান মুকুল বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন -২০২১, বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মোঃ গোলাম মোস্তফাকে নৌকা মার্কায় বিপুল ভোটে জয় লাভ করে, সকল ভেদাভেদ ভুলে আওয়ামীলীগের প্রার্থীর পক্ষে পাড়ায় মহল্লায় ঐক্য বদ্ধ হয়ে কাজ করার জন্য সকল নেতা কর্মীর আহবান জানান এবং সবাই মিলে ১১ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ের আনন্দ উল্লাস করতে পারি ।


