আল-আমিন হোসেন, ক্রীড়া প্রতিবেদকঃ ৯ম বাংলাদেশ গেম্স এর মহিলা বাস্কেটবল প্রতিযোগিতার লীগ পর্বের সব কয়টি খেলায় অপারাজিত থেকে দাপটের সাথে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে চট্টগ্রাম বিভাগীয় মহিলা বাস্কেটবল দল। গ্রুপ পর্বে রংপুর বিভাগকে ৭-৫ পয়েন্টে, ঢাকা বিভাগকে ৮-৬ পয়েন্টে, খুলনা বিভাগকে ৯-৮ পয়েন্টে এবং রাজশাহী বিভাগকে ১৪-২ পয়েন্টে হারিয়ে প্রতিযোগিতার বিজয়ী হয় চট্টগ্রাম বিভাগীয় মহিলা বাস্কেটবল দল।

দলের খেলোয়াড় – আশরিন মৃধা, গুলনাহার মাহবুব মনিকা, আরমিনা হক, রাদিয়াহ ফাইরুজ অহনা এবং দলের সাথে ম্যানেজার হিসেবে ছিলেন সাবেক বাস্কেটবল খেলোয়াড় ফাহমিদা রহমান।
চট্টগ্রাম বিভাগীয় মহিলা বাস্কেটবল দলের স্বর্ণপদক অর্জনে অভিনন্দন জানিয়েছেন সংস্থার সভাপতি এবং চট্টগ্রাম বিভাগীয় কমিশনার জনাব এ বি এম আজাদ এনডিসি, সংস্থার সহ-সভাপতি এবং চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলহাজ¦ আলী আব্বাস এবং সংস্থার সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন মো. আলমগীর। অতি শ্রীঘ্রই চট্টগ্রাম বিভাগীয় বাস্কেটবল দলের খেলোয়াড়-কর্মকর্তাদেরকে সংবর্ধনা এবং পুরস্কার প্রদানের ঘোষনা প্রদান করেন সংস্থার সভাপতি এবং চট্টগ্রাম বিভাগীয় কমিশনার জনাব এ বি এম আজাদ এনডিসি।


