রাজ-শুভশ্রীর বিয়ের ছবিগুলো

বিনোদন ডেস্ক : শুক্রবার রাতে গাঁটছড়া বেঁধেছেন টলিউড নির্মাতা রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলি। বাওয়ালি রাজবাড়িতে বিয়ের অনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়েতে টলিপাড়ার তারকাদের বিশেষ দেখা না গেলেও উপস্থিত ছিলেন রাজ-শুভশ্রীর ঘনিষ্ঠজনরা।

বাঙালি বিয়ের রীতি অনুযায়ী শুভদৃষ্টি, সাতপাক, মালাবদল থেকে শুভশ্রীর সিঁথিতে সিঁদুর পরিয়ে দেয়া সব কিছুই হয় এদিন। বিয়েতে পুরো বাঙালি বধূর সাজে সেজেছিলেন শুভশ্রী।

রাজ-শুভশ্রীর বিশেষ এই দিনের কিছু মুহূর্তের ছবি নিয়ে এই ফটো ফিচার।

বিয়ের মণ্ডপে বসে রাজ-শুভশ্রী

বিয়ের রীতি পালন করছেন এই জুটি

এক হলো চার হাত, একে অপরের দিকে তাকিয়ে রাজ-শুভশ্রী

শুভশ্রীর পরনে লাল বেনারসি, সোনার গয়না, গলায় ফুলের মালা। আর রাজ পরেছিলেন সাদা ধূতি

শুভশ্রীর বেনারসিটি ডিজাইন করেছেন প্রসিদ্ধ ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখার্জি

পাশাপাশি বসে রাজ-শুভশ্রী

বন্ধুদের সঙ্গে বর-কনে

বিয়ের আগে পায়ে আলতা পরছিলেন শুভশ্রী