অমল ঘোষ, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : টঙ্গীর শিলমুল আব্দুল হাকিম মাষ্টার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে গতকাল রোববার সকালে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে মিলাদ ও দোঁয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোঁয়া মাহফিলে উপস্থিত ছিলেন সাবেক জেলা কৃষক লীগের সভাপতি মো. হেলাল উদ্দিন, আব্দুল হাকিম মাষ্টার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান মিয়া, কেন্দ্রিয় মহিলা আওয়ামীলীগ নেত্রী নীলিমা আক্তার লিলি, আওয়ামীলীগ নেতা হাজী মো. আনোয়ার হোসেন, মো. মজিবুর রহমান, ওয়ার্ড যুবলীগ আহবায়ক মনির হোসেন সাগর,যুবলীগ নেতা আহসান উল্লাহ, ছাত্রলীগ নেতা সাখাওয়াত হোসেন সুজন, সুমন চন্দ্র চন্দ, মনির হোসেন জীবন, আমির হামজা, জসিম উদ্দিন, খোরশেদ আলম ও মিজান শিকদার, ইটালি প্রবাসী রবিউল আলী প্রমূখ।


