জেলা প্রতিবেদকঃ চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চন্দন দত্ত নামে করোনা আক্রান্ত এক রোগীর মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।
শনিবার (৩০ মে) বেলা ১১ টায় হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। জীবন বাঁচাতে মৃত্যুর আগে প্লাজমা থেরাপিও দেওয়া হয় এই রোগীকে।
জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগের সিনিয়র কনসালটেন্ট আব্দুর রব বলেন, আইসিইউতে চিকিৎসাধীন ওই রোগীর মৃত্যু হয়েছে। তিনি করোনার পাশাপাশি ডায়াবেটিসে ভুগছিলেন। গতকাল রোগীকে প্লাজমা দেওয়ার পাশাপাশি আইসিইউ সাপোর্টে রাখা হয়। গত ২৪ মে হাসপাতালে ভর্তি হন নগরের কাট্টলী এলাকার এই বাসিন্দা।


