( বাগেরহাট):দামের সাথে বেড়েছে পিয়াজে ঝাঁজ। এই বাড়ে, এই কমে। পিয়াজের দামের লাফালাফিতে ক্রেতাদের কাছে যেন পিয়াজে ঝাঁজ বেড়েছে। যে পিয়াজের দাম ছিল কেজি ২৫-৩০ টাকা। এক লাফ দিয়ে দাম বেড়ে হয়েছে ১০০ টাকা। দাম বাড়ার কারণে পিয়াজের ব্যবহারও কম হচ্ছে। দোকানদারদের কাছে মনে হচ্ছে পিয়াজে শুধু দাম নয়, ঝাঁজও বেড়েছে। তাই রান্নার কাজে পিয়াজ কম ব্যবহার হচ্ছে।


