শাহাদুর রহমান, আজ ২৬ এপ্রিল, ১৯৮৯ সালের আজকের দিনে মানিকগঞ্জ জেলার সাটুরিয়ার উপর দিয়ে বয়ে যায় বাংলাদেশের ইতিহাসের প্রলয়ংকরী এক টর্নেডো। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়ংকর টর্ণেডো আঘাতে মানিকগঞ্জের সাটুরিয়ার বিস্তীর্ণ এলাকা পরিণত হয়েছিল মৃত্যুপুরীতে।
মাত্র ২ মিনিটের সেই ঝড়ে সবকিছু লন্ডভন্ড করে দিয়ে ধ্বংসস্তপ্তে পরিণত করে সাটুরিয়া বাজার এবং এর আশেপাশের ১২ টি গ্রাম।
১৮০- ৩৫০ কিলোমিটার বেগের সেই টনের্ডোতে বাজারে কোন ঘর বাড়ির অস্তিত্ব ছিলো না। সাটুরিয়া বাজার এবং এর আশে পাশের ১২ টি গ্রাম যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছিলো। লাশের গন্ধে চারপাশ ভারী হয়ে গিয়েছিলো।
সে সময় অবজারভার পত্রিকায় এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, ‘‘ধ্বংসযজ্ঞ এতই নিঁখুত যে, সেখানে কিছু গাছের কঙ্কাল ছাড়া দৃশ্যত দাঁড়ানো আর কোনো বস্তু নেই৷
”ইতিহাসের ভয়াল এই ঝড়ের তান্ডবে চাল ভর্তি ট্রাক নদীর ওপারে হাসপাতাল গেটে গিয়ে পড়েছিলো। ১৯৮৯ সালের ভয়াবহ টর্নেডো রেকর্ডভাঙা আবহাওয়া সংশ্লিষ্ট ঘটনা হিসেবে নথিভুক্ত করেছে জাতিসংঘের আবহাওয়া বিষয়ক সংস্থা (ডব্লিউএমও)।
অল্প সময়ের মধ্যে টর্নেডোতে এত ভয়াবহ ধ্বংসলীলার কারণে ইতিহাসে সবচেয়ে ভয়াবহ সাটুরিয়ার টর্নেডোকেই বিবেচনা করা হয়ে থাকে।
২৬ এপ্রিলের টর্নেডোতে ছয় বর্গকিলোমিটার এলাকা পুরোপুরি ধ্বংস হয়ে যায় ৷ আর এতে প্রাণ হারায় প্রায় ১,৩০০ মানুষ এবং অঙ্গহানি হয় প্রায় ২ হাজারের মানুষের, আহত হয় ১২ হাজার মানুষ। গৃহহহীন হয় প্রায় ১ লক্ষ মানুষ। এখনও অনেকেই সেই পঙ্গুত্ব বয়ে বেড়াচ্ছেন।
এই দিনটি সাটুরিয়াবাসীর গভীর শোকের দিন। গভীর শ্রদ্ধা জানাই যারা টর্ণেডোতে নিহত সকল মানুষদের, সেই দুঃসহ সময়ে মত শত শত তরুণকে যারা ঝাঁপিয়ে পড়েছিলেন উদ্ধার আর ত্রাণতৎপরতায় তাদের সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন সাটুরিয়াবাসী।।


