নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানা এলাকার আমিন জুট মিলের একটি পাট গুদামে আগুন লেগেছে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে ৪ নম্বর গুদামে আগুনের এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের নয়টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে দুপর পৌনে ১২টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বায়েজিদ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মঈন উদ্দীন খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, উপ-সহকারী পরিচালক মো. জসীম উদ্দীনের নেতৃত্বে বায়েজিদ, চন্দনপুরা, কালুরঘাট ও আগ্রাবাদ স্টেশনের নয়টি গাড়ি আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু হয়।পরে দুপর পৌনে ১২টায় আগুন নিয়ন্ত্রণে আসে।


