লালমনিরহাট জেলা প্রতিনিধি: আলোকিত বাংলাদেশের কার্যক্রম একদিন দেশের গন্ডি পেরিয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়বে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আলোকিত বাংলাদেশ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কম্পিউটার প্রকৌশলী ইফতেখার হোসেন মাসুদ।
শুক্রবার (২৭ অক্টোবর) সকালে লালমনিরহাট জেলার হাতীবান্ধার বড়খাতা ডিগ্রী কলেজর হলরুমে আলোকিত বাংলাদেশ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এক মত বিনিময় সভায় তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
এসময় সম্প্রতি রোহিঙ্গা সংকট নিয়ে নিজের এবং আলোকিত বাংলাদেশ ফাউন্ডেশনের ভূমিকা নিয়ে আলোচনা করেন। দেশের শীর্ষ কয়েকটি গনমাধ্যমে ইতোপূর্বে আলোকিত বাংলাদেশ ফাউন্ডেশনের বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রমের সম্প্রচারিত প্রতিবেদন উপস্হিত আলোকিত বাংলাদেশ ফাউন্ডেশন প্রতিনিধিদের প্রজেক্টরের মাধ্যমে দেখানো হয়।
এসময় উপস্থিত ছিলেন বড়খাতা স্বাস্হ্য ক্লিনিকের ডাঃ আঃ সালাম, রমনীগন্জ্ঞ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালেকুর রহমান, চরগাইডবান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক হোসেন, বড়খাতা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশরাফ হোসেন, জাগো নিউজের জেলা প্রতিনিধি রবিউল হাসান সহ আলোকিত বাংলাদেশ ফাউন্ডেশন প্রতিনিধি বৃন্দ


