একাধিক মামলার আসামী সহ দুই জন আটক

এম এম সি মেহেদীঃ বাগেরহাটের ফকিরহাট মডেল থানা পুলিশের পৃথক অভিযানে একাধিক মাদক মামলার আসামী সহ দুই জনকে আটক করেছে। পুলিশ জানায়, এএসআই সালেহ আহম্মেদ নয়ন ১৯ এপ্রিল সন্ধ্যায় মাসকাটা এলাকায় বিশেষ এক অভিযান চালিয়ে ৬টা মাদক মামলার আসামী মোঃ ফারুক শেখ (৪০) কে আটক করেছে। আটককৃতক ব্যাক্তি মাসকাটা মান্দারতলা এলাকার মোঃ নকিব উদ্দিনের পুত্র। অপরদিকে, এএসআই মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে ১৯ এপ্রিল রাতে টাউন নওয়াপাড়া থেকে ওয়ারেন্টভুক্ত আসামী সেলিম শেখ (২৮) কে আটক করেছে। সে উক্ত এলাকার রুস্তুম শেখের পুত্র। আকটকৃত ব্যাক্তি সিআর-২৬৩/১৭ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী বলে পুলিশ জানায়।