এরশাদ অসুস্থ অবস্থায় রংপুর সিএমএইচ ভর্তি হয়েছেন

নিজস্ব প্রতিবেদক রংপুর : জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ অসুস্থ অবস্থায় রংপুর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন।

মঙ্গলবার রাতে তিনি হাসপাতালে ভর্তি হন। রংপুর মহানগর জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা ও সাধারণ সম্পাদক ইয়াসির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মোস্তাফিজার রহমান মোস্তফা জানান, মঙ্গলবার দিনব্যাপী দলের চেয়ারম্যান বিভিন্ন সভা সমাবেশে যোগ দিয়েছিলেন। রাত সাড়ে ৯টার দিকে নগরীর দর্শনা এলাকায় নিজ বাসভবন পল্লী নিবাসে হঠাৎ অসুস্থ বোধ করেন। পরে তাকে রংপুর সিএমএইচে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানেই আছেন।

প্রসঙ্গত ২৪ সেপ্টেম্বর চারদিনের সফরে ঢাকা থেকে রংপুরে আসেন জাপা চেয়ারম্যান। নিজ নির্বাচনী এলাকা রংপুর-৩ আসনের বিভিন্ন এলাকায় জনসংযোগ এবং সিটি করপোরেশন নির্বাচনে জাপা প্রার্থী রংপুর মহানগর জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফার পক্ষে নির্বাচনী জনসভায় যোগ দেন। বুধবার নগরীর দুটি স্থানে তার নির্বাচনী সভা করার কথা ছিল।