কাটাখালিতে অবশেষে অবৈধ র‌্যাফেল ড্র টিকিট বিক্রয় বন্ধ

এম এম সি মেহেদী হাসান ঃ বাগেরহাটের ফকিরহাট মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ আবু জাহিদ শেখ এর বলিষ্ট পদক্ষেপে কাটাখালতিে অবশেষে অবৈধ্য তামান্না র‌্যাফেল ড্র টিকিট বিক্রয় বন্ধ করে দেওয়া হয়েছে। এ ঘটনায় সাধারন জনগনের মাঝে স্বস্তি ফিরে এসেছে। এ ধরনের অবৈধ তামান্না র‌্যাফেল ড্র নামে যাতে অসাধু ব্যাক্তিরা জুয়ার টিকিট বিক্রয় করতে না পারে সেদিকে লক্ষ রাখার জন্য তিনি আহবান জানিয়েছেন। জানা গেছে, খুলনার সোনাডাঙ্গা আবাসিক এলাকায় প্রায় মাস ব্যাপী একটি মেলা শুরু হয়েছে। সে উপলক্ষে মেলা উৎযাপন কমিটি দৈনিক তামান্না র‌্যাফেল ড্র নাম দিয়ে ২০টাকা মূল্যে ২০/৩০টি গাড়ীতে করে কাটাখালী বাস্ট্যান্ড সহ উপজেলার প্রত্যান্ত গ্রমা লে টিকিট বিক্রয় করে আসছে। সেই টিকিট বিভিন্ন শ্রেনী পেশার মানুষের পাশাপাশি খেটে খাওয়া সাধারন দিন মুজুরিরা স্বল্প বাজার করে বাকি টাকা দিয়ে টিকিট ক্রয় করতে থাকেন। এমন অবস্থায় এসব খেটে খাওয়া মানুষ গুলো দিশেহারা হয়ে লোভের পড়ে হয়ে র‌্যাফেল ড্র টিকিট ক্রয়ের জন্য ঝুকে পড়েন। মেলা কর্তৃপক্ষের অনুমোদন সিটি কর্পোরেশন এলাকার মধ্যে হলেও তারা সম্পূন্ন অবৈধ উপায়ে বে-আইনী ভাবে বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায় প্রবেশ করে টিকিট বিক্রয় করে আসছিল। তাদের গাড়ীতে জোরে শব্দ করে মাইক বাজিয়ে জনগনকে রীতিমত অতিষ্ঠ করে তুলেছিল। মাইকের আওয়াজে স্ট্যান্ডে, স্কুল-কলেজের সামনে ও গুরুত্বপূর্ণ বাজারে লোকজন শব্দ দূষনে পড়ছিল। এমন পরিস্থিতিতে মঙ্গলবার মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ টিকিট ক্রয়-বিক্রয় সম্পূর্ন বন্ধ ঘোষনা করেছেন। খবরটি চারদিকে ছড়িয়ে পড়লে সাধারন জনগনের মাঝে স্বস্তি ফিরে এসেছে।