ফকিরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের ফকিরহাটের কাটাখালী হাইওয়ে থানা পুলিশের ওসি রবিউল ইসলাম সকলের কাছে চাঁদাবাজ ওসি হিসাবে পরিচিতি পেয়েছেন।
প্রতিনিয়ত মাইকিং করে অযান্ত্রিক যানবাহন চলাচল নিষিদ্ধ করেন,তবে সেটা আইনের উর্ধতন কর্মকর্তাদের দেখিয়ে খুশি করার জন্য মাত্র। ইজিবাইক,মাহিন্দ্রা,অটো ভ্যান ধরে ঠিকই কিন্তু সেটা একবেলার জন্য,সন্ধ্যার আলো যখন নামতে থাকে তখনি ওসি রবিউল ইসলামের পকেট ভারী হতে থাকে।
বক্তব্যে তিনি অভিযোগ মিথ্যা দাবী করলেও তা সম্পূর্ণ ভিত্তিহীন।ওসি রবিউলের ব্যাপারে ড্রাইভারদের কাছে জানতে চাইলেই তারা বলেন ।কাটাখালী মোড় বাগেরহাট জেলার একটি গুরুত্বপূর্ণ মোড়,এই মোড় হয়েই মাওয়া ঢাকা,বরিশাল,মোংলা সমুদ্র বন্দরে যেতে হয়।জরিপে উঠে আসে, প্রতিমাসে শুধু মাহিন্দ্রা (থ্রী হুইলার) থেকেই লক্ষাধিকের বেশি টাকা চাঁদা আদায় করেন ওসি রবিউল ইসলাম।
কাটাখালী মোড় থেকে ফকিরহাট রুটে প্রায় ৬৭ টি মাহিদ্রা (থ্রী হুইলার)চলে,দূরত্ব সাড়ে ৮ কিলোমিটার এই ৬৭ টি মাহিন্দ্রা (থ্রী হুইলার) প্রতি গাড়ি ৪০০ টাকা চাঁদা দেই কাটাখালী হাইওয়ে থানা পুলিশকে,কাটাখালী থেকে বাগেরহাট রুটে ২৮ টি মাহিন্দ্রা (থ্রী হুইলার),কাটাখালী থেকে মোংলা রুটে ১০০ টির বেশি মাহিন্দ্রা (থ্রী হুইলার),তবে কাটাখালী থেকে মোংলা রুটের দূরত্ব বেশি হওয়ায় চাঁদার পরিমানটা একটু বেশি এই রুটে ৭০০-৮০০ টাকা হারে চাঁদা দিতে হয়,ফকিরহাট থেকে মাদ্রাসাঘাট রুটে ৩০ টির মতো মাহিন্দ্রা (থ্রী হুইলার) চলে।
এর ভেতর ইজিবাইক, অটোভ্যান তালিকাভুক্ত নই, শুধু একটি খাত থেকেই লক্ষাধীক টাকা চাঁদা গ্রহন করে ওসি রবিউল ইসলাম।বাকী আছে আরো অনেক খাত। এর পরের পর্বে অন্য খাতের চাঁদার হিসাব সাধারণ জনগনের সামনে উন্মোচিত হবে। ধরাবাহিক প্রতিবেদন পর্ব-২


