কুষ্টিয়ায় পরস্ত্রীর অশ্লীল ভিডিও ফেসবুকে আপলোড দেওয়ায় যুবক শ্রীঘরে

জেলা প্রতিনিধি ঃ ইবি থানার পাটিকাবাড়ি গ্রামের রমজান আলী নামের এক লম্পট কে আটক করেছে ইবি থানা পুলিশ। ইবি থানার অফিসার ইনচার্জ রতন শেখ জানান, রমজান আলী ফেসবুকে একটি ফেক আইডি খুলে কিছু অশ্লীল ভিডিও আপলোড দেয়। এঘটনায় ওই মেয়েটির স্বামী বাদী হয়ে ইবি থানায় একটি এজাহার দায়ের করে। এজাহারে উল্লেখ করে যে, রমজান আলীর (১৯) সাথে তার স্ত্রী স্কুলজীবনে একই ক্লাসে পড়াশোনা করত। সেই সুবাদে তার স্ত্রী রমজান আলীর পূর্বপরিচিত। কিছুদিন আগে রমজান আলী তার স্ত্রীর নিকট নোট বই আনতে যায়। এসময় আমি বাড়ি না থাকায় আমার স্ত্রীকে বিয়ের প্রলোভন দিয়ে তার অশ্লীল ভিডিও ধারণ করে। এরপর গত ২৮শে মার্চ ২০১৮ তারিখে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়। এরপর গত ২ এপ্রিল পাটিকাবাড়ি ইউপি চেয়ারম্যানের সমন্বয়ে একটি সালিশি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রমজান আলী তার ফেসবুক থেকে ভিডিও ডিলিট করে দেয় এবং মোবাইল থেকে ভিডিও ডিলিট করে দেয়। কিন্তু এই সালিশি বৈঠকে তিনি ক্ষান্ত হননি নতুন করে একটি ফেক আইডি খুলে আবারো ভিডিওগুলা আপলোড দিতে থাকে। ওই আইডিতে তার ছবি আপলোড করে অশ্লীল ভাষা ব্যবহার করে ফোন নাম্বার দিয়ে দেয়। এই ঘটনা এই ঘটনায় মেয়েটির স্বামী বাদী হয়ে কুষ্টিয়া ইবি থানায় গত ২৬শে এপ্রিল একটি পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন এজাহার দায়ের করে। এজাহারটি আমলে নিয়ে মামলা হিসেবে রুজু করা হয়। যার মামলা নং-১৩, তারিখ ২৬শে এপ্রিল ২০১৮ইং। ইবি থানা পুলিশ আসামি রমজান আলীকে আটক করতে সক্ষম হয়। আসামি রমজান আলী কুষ্টিয়া ইবি থানার পাটিকাবাড়ি গ্রামের মহাব্বত আলী ওরফে মোহাম্মদ আলীর ছেলে।