কুষ্টিয়া প্রতিনিধি : জেলার মিরপুরে ট্রাক উল্টে রাসেল (২৫) নামে এক হেলপার নিহত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার আমলা ইউনিয়নের অঞ্জনগাছী গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সকালে মুরগীর খাদ্যবোঝাই একটি ট্রাক অঞ্জনগাছী হয়ে ধলসা বাজারের দিকে যাচ্ছিল। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি পার্শ্ববর্তী ধানখেতে উল্টে যায়। এতে ট্রাকে থাকা মুরগীর ফিডের বস্তার নিচে চাপা পরে ঘটনাস্থলেই রাসেলের মৃত্যু হয়।
মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত) আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।


