কয়েক যুগেও চালু হল না ঠাকুরগাঁওয়ের পরিত্যক্ত বিমানবন্দরটি

মোঃজয়নাল আবেদিন রূহিয়া থানা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে সদর উপজেলার শিবগঞ্জ এলাকায় ১৯৪০ সালের দিকে বিমানবন্দরটি নির্মাণ করা হয়। যা পরবর্তী ১৯৭৮-৭৯ সালের দিকে বন্ধ হয়ে যায়। বিমানবন্দরটি দীর্ঘদিন পড়ে থাকার পর সরকার সেটি চালুর লক্ষ্যে ১৯৯৪ সালে সংস্কার করেন। কিন্তু সেটি আর চালু হয়নি।

খোঁজ নিয়ে জানা গেছে, ঠাকুরগাঁও বিমানবন্দর থেকে  ১৯৭৭-১৯৮০ সাল পর্যন্ত ঢাকা থেকে সরাসরি ফ্লাইট যাতায়াত করেছে। যা তৎকালীন অর্থ-সামাজিক প্রেক্ষাপটে বিমানের লোকসান দেখা যায়। আর এই লোকসানকে কেন্দ্র করে বন্ধ ঘোষণা করা হয় এই বিমানবন্দরটি।

স্থানীয়রা জানান, ২০১৬ সালের দিকে বর্তমান সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী ছিলেন রাশেদ খান মেনন। সে সময়ে  তিনি ঠাকুরগাঁও এর বিমানবন্দরের  অবকাঠামো পরিদর্শন করেন। পরে তিনি বিমানবন্দর চালু করার বিষয়ে স্থানীয় নানা পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভা করেন। সভায় ঠাকুরগাঁও-১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন, ঐ সময়ের ঠাকুরগাঁও-৩ আসনের সাংসদ ইয়াসিন আলী, জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার ফারহাত আহমেদসহ অনেকেই উপস্থিত ছিলেন। এরই মাঝে দেশের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হয়েছে। যেহেতু সৈয়দপুর বিমানবন্দরের প্রায় ৮০ভাগ  যাত্রী ঠাকুরগাঁও,পঞ্চগড় এবং দিনাজপুর জেলার। তাই অবহেলায় পড়ে বন্ধ হয়ে যাওয়া বন্দরটি চালু হওয়া এখন আমাদের তিন জেলার মানুষের সময়ের দাবী।

প্রসঙ্গত, ঠাকুরগাঁও বিমানবন্দর থেকে ১০-১৫ মিনিটে ভারতের বাগডোগরা বিমানবন্দরে অবতরণ করে এবং কি ট্রানজিট ফ্লাইটে বেঙ্গালুরু সহ আশেপাশের কয়েকটি দেশে যাওয়া সম্ভব। অথচ একটি সময়োপযোগী আন্তরিক সিদ্ধান্তের জন্য বঞ্চিত ৩ টি জেলার মানুষ। ব্যাহত হচ্ছে অর্থনীতি। সেই সাথে পঞ্চগড় স্থলবন্দর চালু হলে এ এলাকায় বিমান লাভবান হবে বলে আশাবাদী স্থানীয়দের ঠাকুরগাঁওয়ে সদর উপজেলার শিবগঞ্জ এলাকায় ১৯৪০ সালের দিকে একটি বিমানবন্দরটি নির্মাণ করা হয়। যা পরবর্তী ১৯৭৮-৭৯ সালের দিকে বন্ধ হয়ে যায়। বিমানবন্দরটি দীর্ঘদিন পড়ে থাকার পর সরকার সেটি চালুর লক্ষ্যে ১৯৯৪ সালে সংস্কার করেন। কিন্তু সেটি আর চালু হয়নি।

খোঁজ নিয়ে জানা গেছে, ঠাকুরগাঁও বিমানবন্দর থেকে  ১৯৭৭-১৯৮০ সাল পর্যন্ত ঢাকা থেকে সরাসরি ফ্লাইট যাতায়াত করেছে। যা তৎকালীন অর্থ-সামাজিক প্রেক্ষাপটে বিমানের লোকসান দেখা যায়। আর এই লোকসানকে কেন্দ্র করে বন্ধ ঘোষণা করা হয় এই বিমানবন্দরটি।

স্থানীয়রা জানান, ২০১৬ সালের দিকে বর্তমান সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী ছিলেন রাশেদ খান মেনন। সে সময়ে  তিনি ঠাকুরগাঁও এর বিমানবন্দরের  অবকাঠামো পরিদর্শন করেন। পরে তিনি বিমানবন্দর চালু করার বিষয়ে স্থানীয় নানা পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভা করেন। সভায় ঠাকুরগাঁও-১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন, ঐ সময়ের ঠাকুরগাঁও-৩ আসনের সাংসদ ইয়াসিন আলী, জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার ফারহাত আহমেদসহ অনেকেই উপস্থিত ছিলেন। এরই মাঝে দেশের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হয়েছে। যেহেতু সৈয়দপুর বিমানবন্দরের প্রায় ৮০ভাগ  যাত্রী ঠাকুরগাঁও,পঞ্চগড় এবং দিনাজপুর জেলার। তাই অবহেলায় পড়ে বন্ধ হয়ে যাওয়া বন্দরটি চালু হওয়া এখন আমাদের তিন জেলার মানুষের সময়ের দাবী।

প্রসঙ্গত, ঠাকুরগাঁও বিমানবন্দর থেকে ১০-১৫ মিনিটে ভারতের বাগডোগরা বিমানবন্দরে অবতরণ করে এবং কি ট্রানজিট ফ্লাইটে বেঙ্গালুরু সহ আশেপাশের কয়েকটি দেশে যাওয়া সম্ভব। অথচ একটি সময়োপযোগী আন্তরিক সিদ্ধান্তের জন্য বঞ্চিত ৩ টি জেলার মানুষ। ব্যাহত হচ্ছে অর্থনীতি। সেই সাথে পঞ্চগড় স্থলবন্দর চালু হলে এ এলাকায় বিমান লাভবান হবে বলে আশাবাদী স্থানীয়রা।