গাজীপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালক নিহত এবং অন্তত চারজন আহত

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : নিহত ট্রাক চালকের নাম মুখর উদ্দিন (৪৫)। তিনি শরীতপুরের নড়িয়া উপজেলার জিনারা এলাকার আইজুদ্দিনের ছেলে।

জয়দেবপুর থানার পূবাইল ফাঁড়ির ইনচার্জ মো. সফিক এবং জয়দেবপুর ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল পৌনে ৭টার দিকে ঢাকা বাইপাস সড়কের চামুড্ডা এলাকায় বাস ও ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ওই বাসে চালক ও তার সহকারী ছাড়া যাত্রী ছিল না। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ করেন। এ ঘটনায় ট্রাকের চালক নিহত এবং অন্তত চারজন আহত হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।