নিজস্ব প্রতিবেদকঃ ময়মনসিংহের গৌরীপুর উপজেলা এলজিডি অফিসের পিওন শহীদুল্লাহর বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পের সরকারী অর্থ লুটপাট, মসজিদ,মাদ্রাসার টাকা আত্মসাৎ সহ সরকারী নিয়ম ভেঙ্গে একটি রাজনৈতিক সংগঠনের ওয়ার্ড কমিটির সভাপতির পদ নিয়ে স্থানীয়দের মাঝে বিতর্কের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে কয়েকটি দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশ হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নির্ভর যোগ্য সূত্র জানায়, অর্থলোভী শহীদুল্লাহ বিগত কয়েক বছরে তার বাড়ির মসজিদের নামে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কথা বলে প্রায় ১০,০০০০ (দশ) লক্ষ টাকা কোন প্রকার কাজ না করেই আত্মসাৎ করেছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করতে মসজিদ কমিটির সাধারন সম্পাদক পেশ ইমাম ও খতিব মাওলানা মোঃ ফজলুল হকের কাছে জানতে চাইলে তিনি জানান, ৪০ বছর যাবৎ আমি অত্র মসজিদে ইমামতির দায়িত্ব পালন করছি দায়িত্ব পালন কালীন থেকে অদ্যাবধি পর্যন্ত যা কাজ হয়েছে তার কোন হিসাব আমি জানিনা শুধু বরাদ্দের টাকা তুলতে আমার স্বাক্ষর লাগে তাই সভাপতি শহীদুল্লাহ যখন বলে আমি স্বাক্ষর দিয়ে দিই। আয় ব্যায়ের কোন রেজোলেশন আমার কাছে নেই।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক একাধিক ব্যক্তি অভিযোগের সুরে বলেন মসজিদ ফান্ডের টাকা দিয়ে শহীদুল্লাহ নিজের পুকুরের পাড় ভরাট করা, গোরস্থানের নামে এলাকাবাসীর কাছ থেকে বিনা রশীদ চাঁদা উত্তোলন করা, বাৎসরিক ওয়াজ মাহফিলের নামে টাকার আয়ব্যয়ের কোন রেজোলেশন ব্যতিরেকে ইচ্ছা মাফিক খরচ করা সহ অসংখ্য অভিযোগ অভিযুক্ত শহীদুল্লাহর বিরুদ্ধে। মসজিদ কমিটির সদস্য রতন জানান, মসজিদ ,ঈদ গাঁ মাঠ, এবং গোরস্থানের নামে উত্তোলিত টাকার কোন রেজোলেশন আজ পর্যন্ত আমরা কেউ ই দেখিনি । অধিকন্তু শহীদুল্লাহ নিজেকে গৌরীপুর উপজেলা এলজিডি অফিসের অফিস সহকারী পরিচয় দিয়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে একই কর্মস্থলে ২০ বছর যাবৎ চাকরি করে চলেছেন বলেও জানা গেছে।


