গ্রেফতারি পরোয়ানা উপেক্ষা করে ওয়াশিংটনের পথে নেতানিয়াহু

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেফতারি পরোয়ানা বহাল থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

দখলদার দেশটির আরবি ভাষার প্রচারিত এক্স অ্যাকাউন্টে জানানো হয়েছে, ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে ওয়াশিংটন ডিসির উদ্দেশে রওনা হয়েছেন নেতানিয়াহু।

সফরকালে দুই নেতা ইসরাইল-যুক্তরাষ্ট্র সম্পর্ক এবং উভয় দেশের জন্য গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করবেন।

২০২৫ সালের জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প পুনরায় দায়িত্ব নেওয়ার পর এটি হবে তার সঙ্গে নেতানিয়াহুর সপ্তম বৈঠক। ট্রাম্পের বর্তমান মেয়াদে অন্য যেকোনো বিশ্বনেতার তুলনায় সবচেয়ে বেশি বার সাক্ষাৎ করছেন নেতানিয়াহু।

তবে ২০২৪ সালের নভেম্বরে গাজা যুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত। নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি নেতানিয়াহুকে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেফতারের আবেদনও জানিয়েছেন।