রাজিব শর্মা, চট্টগ্রামঃ আলোচিত করোনাভাইরাস সংক্রমণরোধে দেশজুড়ে চলছে এক সপ্তাহের লকডাউন। এই মোকাবেলায় সামাজিক দূরত্ব মেনে চলতে সরকারি নির্দেশনা থাকলেও তা মানছেন না চট্টগ্রামের অনেকেই। এদিকে সামাজিক দূরত্ব বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে দিন-রাত প্রচারণা চালিয়ে গেলেও অনেক স্থানে হিমশিম খাচ্ছে প্রশাসন। আজকের লকডাউনের কারণে বন্দর নগরী চট্টগ্রামে কোথাও যানজট আবার কোথাও ফাঁকা রাস্তা দেখা গেছে। নগরীর টাইগারপাস এলাকায় যানবাহন শূণ্য থাকলেও আগ্রাবাদ, দুই নম্বর গেইটসহ বিভিন্ন এলাকায় যানজট দেখা গেছে। কর্ণফুলী, বহদ্দারহাট, চাদগাওঁ, পিএবি, আরাকান রোডে মাঝেমাঝে লোকাল বাসের দেখা মিললেও দূরপাল্লার যাত্রীবাহী বাস বন্ধ ছিল।
নগরীর শাহ আমানত ব্রীজের গোল চত্তর এলাকায় ঘরমুখী মানুষের ভীড় লক্ষ্য করা যায়। বাসা থেকে বের হয়ে নতুন ব্রিজ এলাকায় গিয়েই যানবাহনের অভাবে বিপাকে পড়েছেন অনেকেই। লকডাউন মানে ঘর থেকে বের না হওয়া। সেক্ষেত্রে প্রশাসনের কোন কড়াকড়ি ব্যবস্থা দেখা যায় নি।
দেবাশীষ নামক এক ব্যক্তি জানান, কাপ্তাই থেকে ১১টি থানার উপর বাঁশখালি আসলেও তিনি লকডাউনের কোন প্রভাব দেখেননি বলে জানা। আজকের লকডাউনের চিত্রে প্রতিদিনের মত গাড়ি চলাচল, মানুষের উপস্থিতি স্বাভাবিক ছিল বলে দাবি করেন।
অন্যদিকে নতুন ব্রীজ এলাকায় বাড়ী যাওয়ার জন্য যানবাহনের অপেক্ষারত থাকা যাত্রীরা জানান, ঘরে বসে থেকে কি করবো তাই বাড়ী যাওয়ার জন্য বের হয়ে এখন কোন গাড়ী পাচ্ছি না। এই লকডাউনে কেন বের হয়েছেন জবাবের উত্তরে বললেন বাসায় থেকে কি করবো, বাসায় কোন পর্যাপ্ত খাবারও নেই। ৭ দিন পরে লকডাউন বাড়ালে তখন কি করবো। কাজেই আমাদের গ্রামে গেলে হয়তো কিছুটা খরছকে লাগব করতে পারবো।
চট্টগ্রামের জিম অনার্স এ্যাসোসিয়েশনের সাঃ সম্পাদক ও মানস জিমের পরিচালক মানস দেব তার ভেরিফায়েড পেইজে পোস্ট করে প্রতিবাদ করেন, যদি গার্মেন্টস খোলা রাখে তাহলে আমাদের জিমগুলো ও খোলা রাখবো। কারণ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সবার প্রতিদিন বিশ মিনিট ব্যায়াম করা দরকার। তার পোস্টের ভিত্তিতে করোনা ভাইরাস নিয়ে মন্তব্য করলে উত্তরে জানান, আমরা গতবছর ও স্বাস্থ্যবিধি মেনে জিম চালিয়ে ছিলাম। আর আমার এতগুলো জিমে কারো করোনা হয়নাই। হা ভাই সবকিছু স্বাস্থ্যবিধি মেনে আর জিমের জায়গা হিসেব করে স্লট করে জিম করতে পারবে বলে ধারনা করেন।
অন্যদিকে সর্বশেষ পাওয়া সংবাদ অনুসারে, সমাবেশে লকডাউনের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন চট্টগ্রামের তামাকুমুন্ডি লেন বণিক সমিতির নেতারা। সমাবেশ থেকে লকডাউন বিরোধী বিভিন্ন স্লোগান দিচ্ছেন স্থানীয় ব্যবসায়ীরা।
ব্যবসায়ীরা তাদের দাবিতে বলছেন, রাস্তাঘাট সব কিছুই স্বাভাবিক; যানবাহন চলছে। গার্মেন্টস, ব্যাংক ও অন্যান্য প্রতিষ্ঠান খোলা রেখে ব্যাবসায়িক প্রতিষ্ঠান বন্ধ করার কোন মানে হয় না। তাই তারা চান যে সীমিত পরিসরে হলেও তাদের দোকান খুলে দেওয়া হোক। কারণ আসন্ন রোজা ও ইদকে সামনে রেখে তারা প্রচুর বিনিয়োগ করেছেন।
এদিকে সপ্তাহব্যাপী লকডাউনের প্রতিবাদ ও মার্কেট খোলা রাখার দাবিতে জেলার চট্টগ্রামের বিভিন্ন উপজেলাতেও বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা।
প্রসঙ্গত, দেশে করোনার সংক্রমণ রোধে (সোমবার) থেকে ৭ দিনের লকডাউনের ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করেন বাংলাদেশ সরকার।


