চট্টগ্রাম ফুটপাতে হকাররা বসবে ১১টা থেকে সাহরি পর্যন্তঃ চসিক

রাজিব শর্মা, চট্টগ্রামঃ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মানবিক দিক বিবেচনায় নগরীর ফুটপাতে ব্যবসারত হকাররা ২৭ মে রবিবার ১১ রমজান থেকে বেলা ১১ টা থেকে সাহরির আগ পর্যন্ত ব্যবসা পরিচালনা করতে পারবেন। এ সময় হকাররা খাট চৌকি বসিয়ে তাদের ব্যবসা পরিচালনা করবেন।

সোমবার দুপুরে নগর ভবনের সম্মেলন কক্ষে হকার্স নেতাদের বৈঠকে তিনি এ সিদ্ধান্ত দেন।

এ সময় উপস্থিত ছিলেন চসিক কাউন্সিলর তারেক সোলায়মান সেলিম, হাসান মুরাদ বিপ্লব, আবদুল কাদের, মোরশেদ আকতার চৌধুরী, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর জেসমিনা খানম, নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আকতার, স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) জাহানারা ফেরদৌস, অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ার হোছাইন, আবু ছালেহ, মনিরুল হুদা, হাকার লীগের সভাপতি নুর আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ, চট্টগ্রাম ফুটপাত হকার্স সমিতির সভাপতি নুরুল আলম লেদু, চট্টগ্রাম সম্মিলিত হকার্স ফেডারেশনের সভাপতি মো. হিরণ হোসেন মিলন, সহ-সভাপতি এস এম সেলিম প্রমুখ।