চিরিরবন্দরে বজ্রপাতে ১ মহিলার মৃত্যু

মোহাম্মাদ মানিক হোসেন চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি ঃ দিনাজপুরের চিরিরবন্দরে বজ্রপাতে মোছা: হালিমা খাতুন (৩২) নামে একজনের মৃত্যু হয়েছে। এ সময় ১টি গরু মারা গেছে। চিরিরবন্দর উপজেলার সাতনালা ইউনিয়নে শুক্রবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে। নিহত হামিদা সাতনালা ইউপির জোত সাতনালা গ্রামের চকরামপুর এলাকার শহিদুল ইসলামেরর স্ত্রী ।
প্রত্যক্ষদর্শী রাজু আহমেদ জানায়, শুক্রবার রাত ৩টার দিকে বৃষ্টি শুরু হলে হামিদা রান্নাঘরে চুলো ডাকতে যায়। এ সময় ওই খানে বজ্রপাত সংঘটিত হলে ঘটনাস্থলেই হামিদা ও তার একটি গুরু মারা যায়।