সংবাদদাতা : মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত আহসান হাবিব তপন জয়রামপুরের মৃত আলাউদ্দীনের ছেলে। এর আগে জয়রামপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আহসান হাবিব তপন (৪২) নামের একজন নিহত ও তার আট বছরের পুত্র তৌফিক গুরুতর আহত হয়েছেন। দামুড়হুদা থানার ওসি আকরাম হোসেন জানান, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে আহসান হাবিব তপন (৪২) তার ছেলে তৌফিককে (৮ ) জয়রামপুর স্কুল থেকে নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি যাচ্ছিল। তারা জয়রামপুর কুঠিবাড়ির কাছে পৌঁছালে পিছন দিক থেকে একটি ট্রাক তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তপন ও তার পুত্র তৌফিক গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক আউলিয়ার রহমান তপনকে মৃত ঘেষণা করেন। তবে, তৌফিক আশঙ্কামুক্ত রয়েছে। তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।


