মোঃ আসাদুল ইসলাম আসাদ চট্রগ্রাম প্রতিনিধি ।। চট্রগ্রামের ঐতিজ্য বাহী লালডিগির পাড়ে জমে উঠেছে বৈশাখী মেলা । মেলার প্রধান আকষন জব্বারের বলী খেলা ,এ খেলা কে কেন্দ্র করে প্রতি বছরের নেয় এবার ও শুরু হল বৈশাখী মেলা ।বৃহস্পতিবার মেলা শেষ হবার কথা থাকলে ও আজ সাপ্তাহিক ছুটির দিন থাকায় দোকানিদের কথায় বাড়ানো হলো আরো একদিন । আজ সাপ্তাহিক ছুটির দিন থাকায় মেলার কানায় কানায় উপছে পড়া ভিড় ।
এ সময় সবছে বেশি বিক্রি হয় হাতপাখা, দা-বটি, শীতলপাটি,কুলা,মাটির তৈরি ব্যাংক, ফুলঝাড়ু, জিনিস পত্র, ব্যাগ, ফুল ও ফলজ গাছের চারাসহ গৃহস্থালি পণ্য সমগ্রী ।
মেলায় স্থান পায় বাসি, ঢোল ওমুড়ি মুরকির দোকান ,কেউবা ছড়ছে নাগর দোলায়,কেউবা খাচ্ছে পান,কেউবা হাতে পাখা নিয়ে ঘুরছে সারা মেলার মাঠ।
ছোট বড় বৃদ্ধা মাঝারি বয়সের সকলে আসছে মেলায় ,কিশোর কিশোরীদের হাতে বাশি ঢোল আর মাটির খেলনা দেখাযায়। সকলের দাবি এই ঐতিজ্যবাহী মেলা যেন আমাদের মাঝ থেকে হারিয়ে না যায় ,এটাই সকলের প্রতাশা ।


