জুটমিল শ্রমিক মৃত্যুতে ৫০০ শ্রমিকের ক্ষোভ

মোঃ নাজমুল ইসলাম তাজ (যশোর সদর উপজেলা প্রতিনিধী: বৈদ্যুতিক শকে ২ (দুই) জন শ্রমিকের মৃত্যুতে ক্ষোভ ও সমবেদনা প্রকাশ করেছে শ্রমিক কর্তৃপক্ষ। ঘটনাটি ঘটেছে যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের বিসিক শিল্পনগরী সংলগ্ন আহাদ জুট মিলস্ লিঃ এ ইংরেজী ২৫/০৭/২০১৯ তারিখ, বৃহস্পতিবার অদ্য সকাল ১০:৩০ ঘটিকায় । আহাদ জুট মিলস্ লিঃ বালিয়াডাঙ্গা যশোর এর মেকানিক্যাল বিভাগে কর্মরত যান্ত্রিক মোলডার মোঃ মতিয়ার রহমান বয়স (৪৭) পিতা- মোঃ ইসহাক আলী, নালিয়া হামিদপুর, কোতয়ালী যশোর, ডিউটিরত অবস্থায় মিলে ব্যবহৃত একটি স্ট্যান্ড ফ্যানের সুইচ দেয়ার পরেও ফ্যানটি চালু না হওয়ায় সে হাত দিয়ে নাড়া দিতে গেলে বিদ্যুয়ায়িত হয়ে পড়ে।

এমতবস্থায় মতিয়ারকে উদ্ধার করতে গেলে যান্ত্রিক মোলডার মোঃ কবির গাজী, বয়স (৩৫) পিতা- মোঃ মসলেম গাজী, সুলতানপুর, হামিদপুর, কোতয়ালী, যশোর সেও বিদ্যুতায়িত হবে পড়ে। এমবস্থায় দুজনকেই দ্রুত উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত বলে ঘোসনা করে বলে এমন মন্তব্য করেছে আহাদ জুট মিলস্ লিঃ কর্তৃপক্ষ। জুট মিলস্ পরিদর্শনকালে শ্রমিকদের সাথে আলাপের সময় বেরিয়ে আসে নানা রকম জুট মিলস্ কর্তৃপক্ষের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ও অনিয়মের কথা। নাম প্রকাশে অনিচ্ছুক এমন অনেক শ্রমিকের মাধ্যমে জানা যায় আমাদের দুজন শ্রমিক ভাই কারেন্ট শকে মারা গেছে কিন্তু আমরা তার জানাজার নামাজের জন্য ছুটি পায়নি ও কর্ম বিরতী ঘোষনা করা হয়নি এমনকি ময়না তদন্তের পর জুট মিলস্ এর আমাদের দুজন মৃত শ্রমিক ভাইদের কে জুট মিলে আনা হয় নি।

কেন সকল শ্রমিক সঠিকভাবে বিষয়টি জানতে পারল না তারা আরও বলেন আমরা ৫০০ জন শ্রমিক এখানে কর্মরত আছি কিন্তু এখনো অনেকেই আছেন যারা আমাদের শ্রমিক ভাই দুজনকে মৃত্যুর পর দেখতেই পারেনি। এই কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে গেলে জানা যায় আহাদ জুট মিলস্ লিঃ এর স্বত্বাধিকারী এখন অস্ট্রেলিয়ায় অবস্থানরত আছেন। কর্তব্যরত কর্মকর্তাগণের সামনে অভিযোগ গুলি উপস্থাপন করলে তাহারা অভিযোগ স্বীকার করে বলেন বিষয়গুলি সত্য কিন্তু লাশ ময়না তদন্তের পর তাদের আত্বীয় স্বজন লাশ দুটিকে আহাদ জুট মিলস্ লিঃ এ নিতে অস্বীকার করেছেন। কর্তব্যরত কর্মকর্তার কাছে শ্রমিকের পরিবার কে সহযোগীতার ও অনুদানের বিষয়ে জানতে চাওয়া হলে তারা আশ্বাস প্রদান করেন। বলা বাহুল্য যে, আহাদ জুট মিলস্ লিঃ পরিদর্শনকালে দেখা যায়ং এখানে শিশু শ্রম, শ্রমিকের বায়োডানা না নেওয়া, সাধারন শ্রমিককে নিয়োগপত্র না দেওয়া শ্রমিকের শ্রমকালীন সময়ে প্রটেকশন ও কর্মপোষাক প্রদান না করা সহ নানা প্রকার অনিয়ম ও দুর্নীতি সামনে এসছে।