এস.এম.মনির হোসেন জীবন : গাজীপুরের টঙ্গীতে গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৮নং ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠন নিয়ে প্রস্তুতি মূলক সভা মঙ্গলবার সন্ধ্যায় বনমালা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্টিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: মতিউর রহমান মতি।
আওয়ামী লীগ নেতা শাহজাহান মিয়ার সভাপতিত্বে এবং মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাজী ইলিয়াস আহম্মেদের পরিচালনায় প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব উসমান আলী, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেগম শামসুন্নাহার ভূঁইয়া, গাজীপুর সিটি কর্পোরেশন ৪৬নং ওয়ার্ড কাউন্সিলর নূরুল ইসলাম নূরু, সাবেক কাউন্সিলর নাসির উদ্দিন মোল্লা, টঙ্গী থানা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ফজলুল হক, সাধারণ সম্পাদক রজব আলী, গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য কাইয়ুম সরকার, বদরুল আলম পাশা, টঙ্গী থানা যুবলীগের প্রভাবশালী সদস্য বিল্লাল হোসেন মোল্লা, আসাদুজ্জামান মিশু, টঙ্গী থানা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সাইদুল হক লিটন প্রধান, যুগ্ম-সাধারণ সম্পাদক শহীদ জঙ্গী, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, পলাশ মাহমুদ, শামীম জঙ্গী, টঙ্গী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি কাজী মঞ্জুর প্রমুখ। উল্লেখ্য গাজীপুর মহানগর আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ডের কমিটি গঠনের লক্ষ্যে বিভিন্ন ওয়ার্ড থেকে ৬০জন করে সদস্য সংগ্রহের ধারাবাহিকতার অংশ হিসেবে প্রতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।


