অমল ঘোষ, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: টঙ্গীর সিরাজউদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক, প্রশাসন ও শিক্ষকদের ভুমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গতকাল বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে অধ্যক্ষ মো. ওয়াদুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর। এসময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা ওসমান আলী, যুবলীগ নেতা আজাহার উদ্দিন, শিক্ষক মজিবুর রহমান. সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম, অভিভাববক আজাহার বেপারী, কাজী সেলিম ও আমানউদ্দিন সরকার প্রমুখ। বক্তরা বলেন, সম্মিলিত প্রচেষ্টা ছাড়া শিক্ষার মনোন্নয়ন সম্ভব না। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের পাশ পাশি বিদ্যালয়ের পরিচালনা কমিটি ও অভিভাবকদের আরো সচেতন হতে হবে।


