তাড়াশে সোনালী আশঁ পাটের দাম বেশি পাওয়ায় কৃষক খুশি

ফয়সাল আহমেদ, ষ্টাফ রির্পোটার: এ বছর সোনালি আশঁ পাট চাষ করে বাম্পার ফলন হওয়ায় ও দাম বেশী পাওয়ায় সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কৃষকেরা মহা-খুশি। ফলে পাট উৎপাদনে এ উপজেলার কৃষকেরা পাট চাষে আগ্রহী হয়ে পড়ছেন। এ বছর তাড়াশ উপজেলায় ৩৩০ হেক্টর জমিতে সোনালী আশঁখ্যাত পাট আবাদের লক্ষমাত্রা ছিল। এর মধ্য দেশী জাতের কেনাব জাতের ও মেছতা জাতের পাটের আবাদ হয়েছে। আর অর্জিত হয়েছে ৩৫০ হেক্টর জমিতে পাট আবাদ।

জানা গেছে, চলতি বছর চলনবিল অধ্যাষিুত সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়ে কিছুটা বেশি জমিতে পাট চাষ হয়েছে। পাট চাষের শুরুতে বৃষ্টিপাত কম থাকায় অনেক স্থানে চাষ কিছুটা দেরিতে শুরু হলেও ফলন ভালো হয়েছে। ভালো ফলন হওয়ায় কৃষকরাও খুশি। তাছাড়া অন্য বছরের তুলনায় এবার পাটের দাম অনেক বেশি হওয়ায় কৃষকেরা মহা আনন্দিত। তাড়াশ উপজেলার নওগাঁ হাট ভালো মানের পাটের মূল্য ২২‘শত টাকা মণ ও নিম্ন মানের পাটের মূল্য ২হাজার টাকা দরে বিক্রয় হচ্ছে। এতে ন্যায্য মূল্য পেয়ে পাট চাষীরা অনেক খুশি। গত বছর কৃষকেরা পাটের ন্যায্য মুল্য না পাওয়া এবং কৃষকেরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় এবছর পাটের আবাদ কিছুটা কমে গিয়েছে। তারপরও কিছু সংখ্যক চাষি পাট চাষ করে। পাট ক্রেতা (পাইকার) প্রদিপ কর্মকার জানান, দিন দিন পাটের দাম বৃদ্ধি পাচ্ছে।

উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের চর-হামকুড়িয়া গ্রামের ফরিদুল ইসলাম বলেন, ৬বিঘা জমিতে পাট লাগিয়েছেন। বিঘা প্রতি উৎপাদনে হাল চাষ, সার, বীজ, জমিতে নিড়ানি, পাট কাটা ধোয়া ও বাজারজাত করতে খরচ হয় ৬-৭হাজার টাকা। এতে কৃষকেরা বিঘা প্রতি ভাল লাভ পাচ্ছেন।

তাড়াশ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাইফুল ইসলাম জানান, পাট বাজারজাত করনে মুলত বানিজ্য মন্ত্রনালয় এর অধিনে। এ বছর পাটের দাম বেশি পেয়ে কৃষকেরা অনেক খুশি। আমাদের পক্ষ থেকে পাট চাষিদের পরামর্শ দিয়ে থাকি ও পাটে কোন রোগবালাই যেন না হয় তা দেখভাল করে থাকি।