মহিনুল ইসলাম সুজন,নীলফামারী জেলা প্রতিনিধিঃ বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে নীলফামারীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি স্ব-দলীয় নেতা কর্মীরা।
শনিবার দুপুরের দিকে জেলা শহরের পৌর বাজারস্থ দলীয় কার্যালয় থেকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান জামানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়ে শহর ঘুরে দলীয় কার্যালয় ফিরে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এ ছাড়াও বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী শামীম, পৌর বিএনপি সাধারণ সম্পাদক মাহবুব-উর-রহমান, স্বেচ্ছাসেবকদলের আহবায়ক প্রবীর গুহ রিন্টু, জেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মোর্শেদ প্রমুখ বক্তব্য রাখেন উক্ত সমাবেশে। জেলা ছাত্রদলের সভাপতি সালেকিন আহমেদের সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন সাধারণ সম্পাদক মারুফ পারভেজ প্রিন্স।
বিএনপি ছাড়াও ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদলের নেতা কর্মীরা অংশগ্রহণ করেন কেন্দ্র ঘোষিত এ বিক্ষোভ কর্মসুচীতে।
এ সময়ে সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সরকারের ইন্ধনে বেগম জিয়াকে হয়রানী করতে আদালত থেকে পরোয়ানা জারী করা হচ্ছে। দেশনেত্রী খালেদা জিয়ার কিছু হলে দায় দায়িত্ব সরকারকেই নিতে হবে বলে মন্তব্য করেন তারা।
প্রসঙ্গতঃ বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ঢাকা ও কুমিল্লায় তিনটি মামলায় গ্রেফতারী পরোয়ানী জারী করেছে আদালত।


