আব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর(দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের পার্বতীপুরে ফলদ বৃক্ষমেলা-২০১৭ অনুষ্ঠিত। ১৪ সেপ্টেম্বর বৃহস্পিতিবার সকাল ১১টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পার্বতীপুর দিনাজপুরের আয়েজনে উপজেলা প্রসাশনের সার্বিক সহযোগীতায় কৃষি অফিস চত্তরে এই ফলদ বৃক্ষমেলা অনুষ্ঠিত হয়।

SAMSUNG CAMERA PICTURES
উপজেলা কৃষি কর্মকর্তা আবু ফাত্তাহ মোঃ রওশন কবির’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন শাহী, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার আব্দুর রাজ্জাক, উপজেলা মৎস্য কর্মকর্তা তারাপদ চৌহান প্রমূখ। পরে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে লেবু, পেয়ারাসহ বিভিন্ন প্রজাতির চারা বিতরণ করা হয়।


