প্রেমিকের সাথে ঝগড়া করে প্রেমিকার আত্মহত্যার চেষ্টা

এস. এম. মনিরুজ্জামান মিলন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ বড়বোনের দেবর কথিত প্রেমিকের সাথে ফানসিটি বিনোদন পার্কে বেড়াতে গিয়ে ব্যক্তিগত বিষয় নিয়ে ঝগড়া সৃষ্টির এক পর্যায়ে প্রেমিকা বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে।

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় অবস্থিত ফানসিটি বিনোদন পার্কে এই ঘটনাটি ঘটে। বিনোদন পার্ক কর্তৃপক্ষ বিষয়টিকে অস্বীকার করছে।

তাদের দাবি, আমাদের এখানে এরকম কোনো ঘটনা ঘটেনি।

তৎক্ষণাৎ প্রেমিক ও বিনোদন পার্কে ঘুরতে আসা প্রত্যক্ষদর্শীরা উদ্ধার করে তাকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে।

বিষয়টি নিয়ে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হলে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ দ্রুত মেয়েটিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করলেও স্থানীয়রা মেয়েটিকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। মেয়েটি বর্তমানে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।

পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত ডাক্তার বলেন, প্রেমিকা বিষ খেয়ে আমাদের হাসপাতালে ভর্তি হয়েছিল। আমরা তাকে দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার্ড করি। তবে কি কারণে বিষপান করেছিল সে বিষয়ে নিশ্চিত কিছু বলতে পারছেনা পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত ডাক্তার।

বিষপানের বিষয়টি নিয়ে বর্তমানে বালিয়াডাঙ্গীতে চাঞ্চল্যকর অবস্থা বিরাজ করছে।