বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবিসহ আ.লীগ অফিস ভাংচুর, পরিদর্শনে জেলা আওয়ামীলীগ

আনোয়ার হোসেনঃ ঠাকুরগাঁও জেলায় হরিপুর উপজেলা আওয়ামীলীগ অফিসে ৯-১০-২০১৯ ইং বর্ধিত সভা চলা কালীন
সময়ে উপজেলা আওয়ামীলীগ অফিস ও  পরে ভাতুরিয়া ইউনিয়ন আওয়ামীলীগ অফিসে দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের হামলা ভাঙ্গচুর , সেই প্রেক্ষাপটে  ঠাকুর গাঁও জেলা আওয়ামীলীগ কে সরেজমিনে পরিদর্শন করার আহবান জানান,হরিপর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও হরিপুর উপজেলা  আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ জিয়াউল হাসান মুকুল ও সভাপতি ভারপ্রাপ্ত বাবু নগেন কুমার পাল, প্রকত ঘটনা তথ্য উৎঘাটন করে  সাংগঠিক ও আইনগত ব্যবস্থা নেওয়ার , সেই মর্মে প্রেক্ষিতে ঠাকুর গাঁও জেলা আওয়ামীলীগ এর নেতৃবৃন্দ পরিদর্শনে আসেন।
ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগ এর নেতৃবৃন্দ, প্রথমে এসে  উপজেলা নির্বাহী অফিসার মহোদয় মোঃ আব্দুল করিম কে অবহিত করেন, যেহেতু ইতি পূর্বে  হরিপুর উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে দলীয় কার্যক্রম ও প্রবেশাধিকারে উপর ১৪৪ ধারা জারি করা আছে,।ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগ এর নেতৃবৃন্দ  উপজেলা নির্বাহী অফিসার  মহোদয়ের নিকট  বিধিমোতাবেক প্রবেশিকার অনুমিত চায়।যেন আইন শৃঙ্খলা  অবনতি না হয়, উপজেলা নির্বাহী অফিসার মহোদয় পাচঁ সদস্য টিমকে  দলীয় কার্যালয় পরিদর্শনে অনুমতি প্রদান করেন।
পরিদর্শন টিম দলীয় কার্যালয় টি ঘুরে ঘুরে দেখেন, ক্ষতিগ্রস্ত জায়গা গুলি দরজা জানালা পুড়ানো আসবাবপত্র ও মোটর সাইকেল চেয়ার সহ অন্যান্য উপকরণ। তারপরে অফিসের ভিতরে ঢুকেই দেখেন বিভ্রস্র চিত্র, অফিসের আলমিরা চেয়ার টেবিল,বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি ভাঙ্গচুর ছিন্ন ভিন্ন অবস্থা পরে আছে। পরিদর্শন শেষে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগ  সাধারণ সম্পাদক মোঃ সাদেক কুরাইশি  তিনি বলেন,অত্যন্ত দুঃখ জনক মর্মবেদনা দায়ক মন নিয়ে বলছি  যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের শাস্তি পেতেই হবে এবং সাংবাদিকদের সঠিক তথ্য জনসাধারনের নিকট উপস্থাপনের আহবান জানাই।
কিছু কিছু পত্রিকায় বিকৃতি করে উপস্থাপন করা হয়েছে।এত বড় ঘটনা জাতির জনক বঙ্গবন্ধুর ও প্রধান মন্ত্রীর হাসিনার ছবি ভাঙ্গচুর হলো  অফিস ভাঙ্গচুর হলো, নেতা কর্মীদের অবরোধ করে হামলা করা হলো।  কিছু পত্রিকা সংবাদ পরিবেশন করেছে, দুই গ্রুপের মধ্যে মারপিটের উল্লেখ করে অথচ একদল সন্ত্রাসী মাথায়- হাতে লাল কাপড় ও হেলমেট পরে অফিসে হামলা করছে, দরজা জানালা  হাসুয়া রামদা,রড দিয়ে তান্ডব চালিয়েছে ।
এত বড়  ঘটনা জাতিরজনক  বঙ্গবন্ধুর ও শেখহাসিনা ছবি ভাঙ্গচুর একটা মিডিয়াও আসলো না।আমার দলের নেতা কর্মীদের জীবন নাশে হুমকি সেই মহুর্তে উপজেলা নির্বাহী অফিসার মহোদয় এসে তাদেরকে  উদ্ধার করে। তিনি না এলে হয়তো আলাদা পরিস্থিতি হতো।অথচ নিউজ প্রকাশ হলো ওলটো এটা দুঃখজনক।আমি আপনাদের নিকট নিরপেক্ষতা বজায় রেখে সংবাদ পরিবেশন করার আহবান জানাই ।
এরপর উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক ও সভাপতি  ঘটনার বিশদ বিবরন তুলে ধরেন, গত উপজেলা পরিষদ নির্বাচনে,আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নৌকা মার্কা নিয়ে নির্বাচন , অপর দিকে উপজেলা পরিষদে নির্বাচনে নৌকা মার্কা বিপক্ষে কিছু নেতা কর্মী ঘোড়া মার্কা প্রার্থীর পক্ষে  নির্বাচন করা নিয়ে ।
উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার  প্রার্থী জয় লাভ করার পরে, হরিপুর উপজেলা আওয়ামীলীগ কার্য্যকরী পরিষদে সভা ডেকে নির্বাচন যারা দলীয় শৃংখলা ভঙ্গ করে। তাদের গঠনতন্ত্র অনুযায়ী যারা দলীয় শৃংখলা ভঙ্গ কারীদের  নির্ণয়ের জন্য কার্য্যকরী কমিটির সভায় চার সদস্য তদন্ত টিম গঠন করা হয়।
এবং সেই তদন্ত টিমকে তিন সপ্তাহের মধ্যে রির্পোট দাখিলের জন্য বলা হয়। সেই  তদন্ত টিম তাদের প্রতিবেদন হরিপুর উপজেলা আওয়ামীলীগ বরাবরে রিপোর্ট দাখিল করে,উক্ত প্রতিবেদন পাওয়ার পর আমরা হরিপুর উপজেলা আওয়ামীলীগ  সাধারণ সভায় দলীয় শৃংখলা ভঙ্গকারীদের দলীয় পদ থেকে অব্যবাহতি দিয়ে জেলায় ও কেন্দ্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের সুপারিশ করার সিদ্ধান্ত গৃহীত হয়।
আমরা গঠনতন্ত্র মোতাবেক জেলা আওয়ামীলীগ ও কেন্দ্রে পাঠিয়ে দিয়েছি।আমরা গত ৯-১০-২০১৯ ইং তারিখে উপজেলা আওয়ামীলীগের সভা ডেকে ছিলাম,সেই দলীয় বিশৃঙ্খলা কারীরা  সঙ্গবদ্ধ হয়ে দলীয় কার্যালয় হামলা করে। এতে করে আওয়ামীলীগএর সদস্য,মোঃএনামুলমেম্বার,মোঃজহুরুল,তাতীলীগের মোঃ সেলিম, মোঃ সাহিরুল, মোঃ মহিরুল গুরুতর আহত হন,।
বিভিন্ন এলাকা থেকে আগত নেতা কর্মীদের দুটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার পর  অফিসের দরজা জানালায় আগুন জালিয়ে দেয়।অন্যান্য মালামাল বঙ্গবন্ধুর ছবি  মাননীয় প্রধানমন্ত্রীর ভাঙ্গচুর করে।আমরা হরিপুর উপজেলা আওয়ামীলীগ  আপনাদের নিকট সাংগঠনিক শাস্তি  ও আনইগত ভাবে সহযোগীতার  আবেদন জানাচ্ছি।