বঙ্গোপসাগরে ঘুর্ণিঝড় উৎপত্তি হয়নি, ছড়িয়ে পড়েছে বিভ্রান্তি

জেলা প্রতিবেদকঃ বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি থেকে ঝড়ের আশংস্কা রয়েছে। কিন্তু তা এখনো উৎপত্তি হয়নি। যদি ঘুর্ণিঝড় উৎপত্তি হয় তাহলে তার নাম হবে ‘যশ’। ঘুর্ণিঝড় উৎপত্তির পর জানা যাবে সেটা বাংলাদেশে আসবে না ভারত যাবে। কিন্তু এরেই মধ্যে বিভিন্নস্থানে নানা বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে। সাতক্ষীরা আবহাওয়া অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী গণমাধ্যমকে এসব কথা জানান।

তিনি বলেন, বঙ্গোপসাগরে এখনো এক থেকে দুই দিন পর লঘুচাপটি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। লঘুচাপ থেকে ঘূর্ণিঝড়টির উৎপত্তি হলে সেটি ২৫-২৬ মে উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পারে। যদি বাংলাদেশ অংশে আঘাত হানে তবে আম্ফান যে সকল অঞ্চলের ওপর দিয়ে বয়ে গেছে সেই অঞ্চলে আঘাত হানবে। এটির গতিবেগ কেমন হবে সেটি উৎপত্তি হওয়ার পর জানা যাবে। ঘূর্ণিঝড় হবে কি না সেটি জানতে এখনো অপেক্ষা করতে হবে। সকলকে বিভ্রান্তি না ছড়ানোর জন্য আবহাওয়া অধিদফতরের পক্ষ থেকে অনুরোধ জানানো হচ্ছে।

এদিকে ঘূর্ণিঝড় মোকাবিলায় সাতক্ষীরার কলারোয়া উপজেলায় প্রস্তুতি সভা করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (২১ মে) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিস ও স্বাস্থ্য বিভাগকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন চৌধুরী বলেন, সাতক্ষীরা দুর্যোগপ্রবণ এলাকা। সে লক্ষ্যে আগে থেকেই প্রস্তুতি নেওয়া হচ্ছে। দুটি স্বেচ্ছাসেবী দলের এক হাজার কর্মী দুর্যোগকালীন সহায়তায় থাকবে। এ ছাড়া পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিস ও স্বাস্থ্য বিভাগকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

শনিবার (২২ মে) সকল ইউনিয়ন পরিষদের চেয়ানম্যান ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে সভা করে প্রস্তুতি গ্রহণ করবেন সেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। তাছাড়া জনগণকে সতর্ক করে আমাদের প্রচার প্রচারণা থাকবে। আমি টিভিতে ঘূর্ণিঝড়ের সংবাদ দেখে এই প্রস্তুতি গ্রহণ করেছি। আগামী ২৬ তারিখে সাতক্ষীরা উপকূলে ঝড়টি আঘাত হানবে বলে জেনেছি।