আবুল হাসান বেল্লাল, প্রধান অনুসন্ধান প্রতিবেদক: বরগুনায় আন্তজার্তিক মানবাধিকার উদযাপন উপলক্ষে ১০ ডিসেম্বর ২০১৭ তারিখ সকাল ১০ ঘটিকায় বরগুনার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন থেকে র্যালী ও মানববন্ধন করা হয়। বরগুনা প্রেস ক্লাব, সচেতন নাগরিক কমিটি সনাক, মেরিস্টোস বাংলাদেশ, বাংলাদেশ মানবাধিকার কমিশন, জেলা টেলিভিশন সাংবাদিক ফোরাম ও লোকবেতরের আয়োজনে এ দিবসটি পালন করা হয়। এতে সভাপতিত্ব করেন, বাংলাদেশ টেলিভিশন ও যুগান্তরের বরগুনা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা মো: আনোয়ার হোসেন মনোয়ার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাংবাদিক মনির হোসেন কামাল, ও জাকির হোসেন মিরাজ প্রমূখ। বক্তারা বরগুনা জেলার সাম্প্রতিক কালে মানবাধিকার লঙ্গিত কয়েকটি ঘটনার প্রেক্ষাপট তুলে ধরেন।


