নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি: ভারতে সাজা ভোগের পর শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও সীমান্ত দিয়ে এক বাংলাদেশী যুবককে হস্তান্তর করা হয়েছে। বৃহষ্পতিবার বিকেল ৫ টায় উভয় দেশের পুলিশ এবং সীমান্ত রক্ষী বাহিনী এ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করে।
ফেরৎ আসা যুবকের নাম রুবেল মিয়া (২৮)। সে শেরপুরের শ্রীবরদী উপজেলার কর্ণঝোরা মেঘাদল গ্রামের মৃত আব্দুস সাত্তারের পুত্র বলে পুলিশ জানায়।


