কহিনুর,বাউফল(পটুয়াখালী)সংবাদ দাতা ঃ জাতীয় সম্পদ ইলিশের চলমান প্রজনন মৌসুমে ‘মা ইলিশ’ রক্ষায় তৎপর রয়েছে পটুয়াখালী জেলার বাউফল উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর। ৯অক্টোবর থেকে ইলিশ ধরা পরিবহন মজুদ ক্রয় ও বিক্রয় সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষনা করার পর উপজেলার আওতাধীন নদীতে ইলিশ রক্ষায় অভিযান অব্যাহত রখেছে প্রশাসানের কয়েকটি টিম।
বাউফল উপজেলা নির্বাহী অফিসার পিজুস চন্দ্র দে, সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী আনিসুল ইসলাম, মৎস্য অধিদপ্তর, নৌ পুলিশ ও কোষ্ট গার্ডের পৃথক পৃথক টিম ইলিশ রক্ষায় কাজ করছে বলে জানা যায়। ইতি মধ্যে সরকারের আইন অমান্য করে নদীতে ইলিশ ধরার অপরাধে শনিবার, উপজেলার ধূলিয়া পয়েন্ট ও রবিবার কালাইয়া নাজিরপুর পয়েন্ট থেকে ২০জন জেলেকে মৎস্য সম্পদ আইনে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদন্ডিত করেন উপজেলা নির্বাহী অফসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পিজুস চন্দ্র দে।

অভিযানে উদ্ধারকৃত প্রায় দেড় লাখ মিটার জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। খোজ নিয়ে জানা যায়, গত কয়েক বছরের তুলনায় এই বছর ইলিশ আহরণে জেলেদের প্রবনতা অনেক কম। সরকারের সচেতনতা মূলক প্রচার, জেলে পরিবার গুলোকে আর্থিক সহায়তা ও অবরোধ চলাকালীন সময় বিভিন্ন ব্যাংক থেকে নেওয়া লোনের সাপ্তাহিক কিস্তি বন্ধ করে দেওয়ায় জেলের মধ্যে ইলিশ ধরার প্রবণতা কমছে বলে ধারনা করছেন সংশ্লিষ্টারা।
এব্যাপারে বাউফল উপজেলা নির্বাহী অফিসার পিজুস চন্দ্র দে বলেন,‘ মা ইলিশ রক্ষায় ও ইলিশ সম্পদ বৃদ্ধির লক্ষ্যে বাউফল উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর অভিযান পরিচালনা করছি। সচতেনতা বৃদ্ধির জন্য কাজ করছি। বিগত বছর গুলোর চেয়ে এবছর মৎস্যজীবি মানুষের মাঝে ইলিশ ধরার প্রবনতা খুব কম।


