বুড়িগোয়ালিনীতে সাংবাদিককে লাঞ্চিত করল ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি-সম্পাদক, বহিষ্কারের দাবী”

বিশেষ প্রতিনিধি, সাতক্ষীরা:- সাতক্ষীরার আঞ্চলিক দৈনিক সাতনদী পত্রিকায় গত ১৮ অক্টোবর প্রকাশিত  “শ্যামনগরে মাদক ব্যবসা জমজমাট, ব্যবসায়ীরা ধরা-ছোঁয়ার বাইরে” শিরোনামে লীড নিউজ হওয়ার পর বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়ী গ্রামের অনলাইন সাংবাদিক স.ম ওসমান গনী সোহাগ কে লাঞ্চিত করেছে বুড়িগোয়ালিনী ইউনিয়ন ছাত্রলীগের নব গঠিত কমিটির সভাপতি মোঃ জহুরুল ইসলাম সোহাগ ও সাধারণ সম্পাদক মোঃ আছিকুর রহমান আশিক। প্রত্যক্ষদর্শীরা জানায়, সাতনদী পত্রিকায় ভ্রাম্যমাণ প্রতিনিধির বরাতে বুড়িগোয়ালিনীর ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক মাদক সরবরাহ কাজে সহযোগিতা করেন এই খবর প্রচার হওয়ার পর ছাত্রলীগের উচ্ছৃঙ্খল সভাপতি জহুরুল ইসলাম সোহাগ ও সাধারণ সম্পাদক আছিকুর রহমান আশিক সন্ধ্যা ৭ ঘটিকায় কলবাড়ী বাজারে মটর সাইকেল যোগে আরও ৪-৫ জন সহযোগী কে সঙ্গে নিয়ে লাটি-শোটা নিয়ে অনলাইন সাংবাদিক স.ম ওসমান গনী সোহাগ কে মারার জন্য পূর্ব পরিকল্পনা গ্রহন করে প্রস্তুতি নিয়ে আসে। এলাকাবাসীরা জানায়, স.ম ওসমান গনী সোহাগ আমার এমপি ডট’কম এর সংরক্ষিত-৩১২ আসনের এ্যাম্বাসেডর, জাতীয় অনলাইন বিবার্তা টোয়েন্টিফোর এবং পিপলস নিউজ টোয়েন্টিফোর এর শ্যামনগর প্রতিনিধি। তিনি সাতনদী পত্রিকার সাথে কোন সম্পৃক্ত নয়।
এলাকাবাসী আরও জানায়, জহুরুল ও আশিক যদি মাদক ব্যবসার সাথে জড়িত না থাকে তাহলে ওরা কেন শুধুশুধু নিরাপরাধ স.ম ওসমান গনী সোহাগের উপর চড়াও হবে, ওরা নিশ্চয়ই মাদকাসক্ত।
 এ বিষয়ে জানতে চাইলে, অনলাইন সাংবাদিক স.ম ওসমান গনী সোহাগ বলেন, আমি সাতনদী পত্রিকায় কাজ করি না এবং এই পত্রিকার কোন প্রতিনিধির সাথে আমার কোন সম্পর্ক নাই। ওরা আমার কাছে এসে বলে, তুই
এই নিউজ করেছিস। আমাদের বিরুদ্ধে কেন নিউজ করলি। তোকে প্রেসক্লাবে যেতে হবে। আমি যেতে রাজি না হওয়ায় তারা আমাকে উঠিয়ে নিয়ে যাওয়ার হুমকি দেয়। পরবর্তীতে তাও রাজি না হওয়ায় আমার গায়ে হাত তুলে মারপিট করে। সাংবাদিক স.ম ওসমান গনী সোহাগ বলেন, আমি ছাত্রলীগের সভাপতি জহুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আশিক সহ ওদেরকে চ্যালেঞ্জ ছুড়ে বলতে চাই, আমি এই নিউজ সম্পর্কে অবগত নই।
বুড়িগোয়ালিনীর সাবেক ছাত্রলীগের কয়েকজন নেতা বলেন, আমরা ওয়ান ইলেভেনের সময়, আ’লীগের দুর্দিনে দলের জন্য কাজ করেছি। কিন্তু এখনকার মত ছাত্রলীগের নেতাদের কর্মকান্ড দেখলে নিজেদেরই ছাত্রলীগের সাবেক নেতা পরিচয় দিতে কষ্ট লাগে।
অনলাইন সাংবাদিক স.ম ওসমান গনী সোহাগ নিরাপত্তার অভাবে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস.এম জগলুল হায়দার, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজজামান, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সৈয়দ আব্দুল মান্নান ও শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জি.এম আকবর কবীর, সাধারণ সম্পাদক জাহিদ সুমন,
উপজেলা ছাত্রলীগের সভাপতি গাজী একরামুল হক লায়েস ও সাধারণ সম্পাদক আব্দুল হাকিম সবুজ সহ উপজেলা প্রেসক্লাবের কর্তব্যরত সকল সাংবাদিকদের হস্তক্ষেপ কামনা করেছে।