বোরহানউদ্দিনে আন্তর্জাতিক নারী দিবস পালিত

আ:আজিজ:বোরহানউদ্দিন প্রতিনিধিঃ সময় এখন নারীর, উন্নয়নে তারা , বদলে যাচ্ছে গ্রাম ,শহরে কর্মজীবনধারা এ স্লোগানে ভোলার বোরহানউদ্দিনে ৮ ই মার্চ আন্তর্জাতিক নারি দিবস পালিত হয়েছে। নারী দিবস উপলক্ষ্যে উপজেলা শিশু পার্কে নারী উন্নয়ন ও মিনা মেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে, উপজেলা প্রশাসনের সহোযোগিতায় এ আন্তর্জাতিক নারী দিবস পালিত ও নারী উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়।