বোরহানউদ্দিনে রাষ্ট্রীয় শোক দিবসে অফিসার্স ক্লাবের বনভোজন

বোরহানউদ্দিন প্রতিনিধি : নেপালের বাংলাদেশের বিমান দুর্র্ঘটনাকে শোকভরে স্বরন করার জন্য বৃহস্পতিবার রাষ্ট্রীয় শোক দিবস হিসেবে ঘোসনা করা হলেও সেটাকে উপেক্ষা করে ভোলার বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে অফিসার্স ক্লাবের সৌজন্যে ভোলার চর কুকরী মুকরীতে বনভোজন পালিত হয়েছে।

গত ১২ মার্চ নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলার বিএস২১১ নম্বর ফ্লাইটটি বিধ্বস্ত হয়ে ২৬জন বাংলাদেশী নিহত হওয়ার ঘটনায় বৃহস্পতিবার সারাদেশে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা কথা প্রধানমন্ত্রীর প্রেস উইং কতৃক নিশ্চিত করা হয়েছে । কিন্তু এ রাষ্ট্রীয় শোকের দিনে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে অফিসার্স ক্লাবের সৌজন্যে চর কুকরী মুকরীতে বনভোজনের আয়োজন করা হয়েছে । আর এতে অতিথি ছিলেন বরিশালের রাজাপুর উপজেলা নির্বাহী অফিসার আফরোজা পারুল । এসময় বনভোজনে সফরসঙ্গী ছিলেন উপজেলা পুজা উদৃৃজাপন কমিটিরি সভাপতি অনীল দাশ, উপজেলা মৎস কর্মকর্তা নাজমুছ ছালেহীন, পিরগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, সরকারী আ: জব্বার কলেজের প্রপেসর কামাল হোসেন ও তার সহধর্মীনী, কুকুবা স্কুল শিক্ষক রাজিব, মহিলা কলেজের প্রফেসর এবং সংবাদদাতা মনিরুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা বেগম, এটিও আবুল অফিসার উপজেলা শিল্পকলা একাডেমীর বিভিন্ন শিল্পীসহ অফিসার্স ক্লাবের অন্যান্য সদস্যরা । বোরহানউদ্দিনে থানার ভারপ্রাপ্ত্য কর্মকর্তা ক্রাইম পেট্রোল বিডিকে জানান, আমি বিষয়টি ফেইজবুকে দেখেছি এবং শুনেছি।

আর শোকের দিনে এ আয়োজনকে নিয়ে জনমনে ক্ষোভ বিরাজ করছে ।